খুলল এস আলমের বন্ধ হওয়া ৯ কারখানা

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের বন্ধ থাকা নয়টি কারখানায় আবার কাজ শুরু হয়েছে। কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গ্রুপের উপব্যবস্থাপক আশীষ কুমার নাথ।

এস আলম গ্রুপের এই কর্মকর্তা বলেন, ‘বছরের প্রথম দিন আজ বুধবার থেকে এসব কারখানা খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সকাল থেকে কাজ শুরু হয়েছে কারখানাগুলোতে।’

এর আগে গত ২৪ ডিসেম্বর দুপুরে গ্রুপের মানবসম্পদ ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা নোটিশে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে কারখানার নিরাপত্তা, সরবরাহ ও জরুরি বিভাগ খোলা থাকবে।

নোটিশ দেখে তাৎক্ষণিকভাবে বিক্ষোভ করেন কারখানাশ্রমিকেরা। তবে পরিস্থিতির উন্নতি হলে আবারও কারখানা চালু হওয়ার আশ্বাস দেন কর্মকর্তারা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বোরহান উদ্দিন আরেক বিজ্ঞপ্তিতে জানান, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্তে ২৪ ডিসেম্বর জারি করা কারখানা বন্ধের নোটিশ প্রত্যাহার করা হলো। ১ জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে।'

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

কানাডার গাড়ি-ইস্পাতে ৫০% শুল্কের হুমকি ট্রাম্পের

ফক্স বিজনেসের এক খবরে বলা হয়েছে, সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যে উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তোলেন। তার দাবি, কানাডার সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে রয়েছে। তিনি মার্কিন গাড়ি নির্মাতাদের যুক্তর

৫ দিন আগে

আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস মিডিয়েটেরও (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দা

৬ দিন আগে

বিডা-বেজা-পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশে’র

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা ও অনুমোদনের প্রক্রিয়া এক জায়গায় আনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপি

৭ দিন আগে

যুক্তরাষ্ট্রের ওপর পালটা শুল্কের আঘাত কানাডার, ভেস্তে গেল বাণিজ্য সমঝোতার আশা

অটোয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমান হারে জবাব দেবে সরকার। আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে পারি না। তারা যা চেয়েছে, তা-ও আমরা দেবো না।

৭ দিন আগে