ডেস্ক, রাজনীতি ডটকম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতির প্রভাব সত্ত্বেও দেশটিতে এ বছরের প্রথম চার মাসে বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি বেড়েছে প্রায় এক-তৃতীয়াংশ। তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসে দেশটিতে ২৯৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। এই পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৩৪ শতাংশ বেশি।
তৈরি পোশাক খাতের সংশ্লিষ্টদের ধারণা ছিল, ডোনাল্ড ট্রাম্পের পালটা শুল্ক কার্যকর হওয়ায় বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি কমে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছিল।
তবে মার্কিন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস অটেক্সার তথ্য বলছে, জানুয়ারি থেকে এপ্রিলে দেশটির বাজারে শীর্ষ পাঁচ তৈরি পোশাক রপ্তানিকারক দেশের মধ্যে বাংলাদেশের প্রবৃদ্ধিই সবচেয়ে বেশি।
এপ্রিল মাসে আগের দুই মাসের চেয়ে চার কোটি ডলার বেশি তৈরি পোশাক রপ্তানি করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। এই চার মাসে দুই হাজার ৬২২ কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করেছে আমেরিকা, যা গত বছরের চেয়ে ১০ দশমিক ৬৭ শতাংশ বেশি।

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
২ দিন আগে
সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।
২ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৩ দিন আগে