প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়ে ১১০০ কোটি টাকা ছাড়িয়েছে। এ নিয়ে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হলো।
তবে মঙ্গলবার পুঁজিবাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। চলতি সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৭ মে) বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। পাশাপাশি সূচক নিম্নমুখী হয়েছে। এর আগে টানা ৪ কর্মদিবস তা ঊর্ধ্বমুখী ছিল। তবে গত ১৪ ফেব্রুয়ারির পর লেনদেনের পরিমাণ বেড়েছে।
ডিএসই’তে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে প্রায় সবকটি ব্যাংক। তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে মাত্র একটির দর কমেছে। বিপরীতে মূল্য বৃদ্ধি পেয়েছে ২৬টির। ফলে দর কমার নথিতে প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠান থাকলেও সূচকের বড় পতন হয়নি।
অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য হ্রাসের তালিকায় রয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। তবু বেড়েছে মূল্যসূচক। একইসঙ্গে লেনদেনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে।
গত কয়েকদিনের মতো এদিনও শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মধ্য দিয়ে। এতে লেনদেনের শুরুতেই ঊর্ধ্বমুখিতা দেখা যায়। প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইর প্রধান সূচক ৪০ পয়েন্ট বেড়ে যায়। সেই সঙ্গে দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
তবে লেনদেনের শেষদিকে মুনাফা তুলে নিতে এক শ্রেণির বিনিয়োগকারী শেয়ার বিক্রির চাপ বাড়ান। তাতে দর বাড়ার তালিকা থেকে কমার তালিকায় চলে আসে ১৫০টির বেশি প্রতিষ্ঠান। পরিপ্রেক্ষিতে সূচক ঋণাত্মক হয়ে দিন শেষ হয়।
লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৩১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দর কমেছে ২২২টি প্রতিষ্ঠানের। আর ৪১টির মূল্য অপরিবর্তিত রয়েছে।
এতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১ পয়েন্ট কমে ৫ হাজার ৭২৫ পয়েন্টে নেমে এসেছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ২৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে ২ হাজার ৪০ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে দিনভর লেনদেন হয়েছে ১ হাজার ১০৮ কোটি ৩৪ লাখ টাকা। আগের দিনের চেয়ে যা ১২ কোটি ৭০ লাখ টাকা বেশি। এক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে বেস্ট হোল্ডিংয়ের শেয়ার। কোম্পানিটির ৫৫ কোটি ৮২ লাখ টাকা লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজের ৪০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার দেয়া-নেয়া হয়েছে। আর ৩৮ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার আদান-প্রদান নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গোল্ডেন সন।
ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- লাভেলো আইসক্রিম, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং এবং সি পার্ল বিচ রিসোর্ট।
অপর পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন অংশ নেয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১১১টির দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ১১৩টির। আর ২০টির মূল্য অপরিবর্তিত রয়েছে।
দেশের দ্বিতীয় বৃহৎ স্টক মার্কেটে লেনদেন হয়েছে ১১৫ কোটি ৪০ লাখ টাকা। আগের কার্যদিবসে ছিল ১২ কোটি ৮৫ লাখ টাকা। সেই হিসাবে দিনের ব্যবধানে লেনদেন বেড়েছে ১০২ কোটি ৫৫ লাখ টাকা।

বিমা খাত পুনর্গঠন এবং প্রয়োজনীয় আইন পরিবর্তনের বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানান আমির খসরু। খাতটির ভাবমূর্তি উন্নয়নে নিয়ন্ত্রক সংস্থার নেওয়া উদ্যোগের বিষয়ে তিনি বলেন, ‘পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে একটি ইতিবাচক ইমেজ তৈরি হবে।’
৩ দিন আগে
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের আগের পরিচালনা পর্ষদ বাতিল করে কেন্দ্রীয় ব্যাংক যে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করেছিল, পদত্যাগকারীরা সেই পর্ষদের সদস্য ছিলেন।
৩ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) এ-সংক্রান্ত নির্দেশনা দেশের সব তফসিলি ব্যাংকে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নির্দেশনায় বলা হয়েছে, দেশের বিভিন্ন ব্যাংকের বর্তমান এমডিদের এই মূল্যায়ন হবে আগামী অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সময়ে। এ ছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত এমডিদের মূল্যায়ন নিয়োগের পরবর্তী ছয় মাস সময়ের জন্য হিসাব করা হব
৩ দিন আগে
নতুন মূল্যসূচি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকার বিক্রি হবে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকায়, গতকাল যা ছিল ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বি
৫ দিন আগে