যৌথ কার্ডসেবা চালু মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টারকার্ডের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ মে ২০২৫, ১১: ৫০
রাজধানীর হোটেল র‍্যাডিসনে মাস্টারকার্ডের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের যৌথ কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টারকার্ড যৌথভাবে পাঁচটি নতুন কার্ডসেবা চালু করেছে। শনিবার (১৭ মে) রাজধানীর র‍্যাডিসন ব্লু হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কার্ডসেবার উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, মাস্টারকার্ড টাইটেনিয়াম ক্রেডিট, ওয়ার্ল্ড মাস্টারকার্ড ক্রেডিট, মাস্টারকার্ড ডেবিট, প্লাটিনাম গ্লোবাল ডেবিট এবং প্রিপেইড কার্ড চালু করা হয়েছে। এসব কার্ডে সংযুক্ত রয়েছে কন্টাক্টলেস প্রযুক্তি, ডুয়াল কারেন্সি সুবিধা এবং ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ বা দুই স্থর নিরাপত্তাব্যবস্থা। এসব কার্ড গ্রাহকদের দেশ-বিদেশে নির্বিঘ্নে ও নিরাপদ লেনদেনের সুবিধা দেবে। ব্যবহারকারীরা ভ্রমণ, লাইফস্টাইল ও রেস্টুরেন্ট খরচের ক্ষেত্রে বিশেষ ছাড় ও সুবিধা পাবেন।

এছাড়া মাস্টারকার্ড ও মার্কেন্টাইল ব্যাংকের দেশব্যাপী ৯ হাজারের বেশি পার্টনার মার্চেন্ট আউটলেটে থাকছে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট। দেশি-বিদেশি এটিএম থেকে যে কোনো সময় নগদ টাকা তোলার সুবিধাও রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জাকির হোসেন চৌধুরী ও মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান আনোয়ারুল হক। ব্যাংকের এমডি মতিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডি ড. জাহিদ হোসেন এবং সিএফও ড. তাপস চন্দ্র পাল। এ সময় উভয় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণে যতই চ্যালেঞ্জ থাকুক, এ উত্তরণ করতেই হবে। অন্যান্য দেশ অনেকটাই এগিয়ে যাচ্ছে, আমরা যেন পিছিয়ে না পড়ি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির ভাইস চেয়্যারম্যান আকরাম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ খান বেলাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আউয়াল, পরিচালক মোশাররফ হোসেন, মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক জাকিয়া সুলতানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিশ্ববাজারে ফের সোনার দাম বেড়েছে

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ হতে পারে— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর ডলারের দুর্বলতায় স্বর্ণের দাম বেড়েছে। এটি সামনে আরও প্রভাব ফেলতে পারে।

২ দিন আগে

ইরান যুদ্ধে আরব দেশগুলোর সম্ভাব্য ক্ষতি ২০,০০০ কোটি ডলার: ইউএনডিপি

ইউএনডিপির প্রতিবেদনে প্রাক্কলন করা হয়েছে, ইরান যুদ্ধ ঘিরে সৃষ্ট সংঘাতের ফলে আরব দেশগুলোতে বেকারত্বের হার বেড়ে যেতে পারে প্রায় ৪ শতাংশ পর্যন্ত। এর ফলে প্রায় ৩৬ লাখ মানুষ চাকরি হারাতে পারেন। এ ছাড়া নতুন করে দরিদ্র হয়ে পড়তে পারেন আরও প্রায় ৪০ লাখ মানুষ।

২ দিন আগে

সোনার ভরিতে বাড়ল ৩ হাজার ২৬৬ টাকা

এদিকে সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা।

৩ দিন আগে

রেমিট্যান্সে সব রেকর্ড ভাঙল মার্চ মাস

রোববার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। এর আগে গত বছরের মার্চে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। এতদিন পর্যন্ত সেটিই দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল।

৪ দিন আগে