প্রতিবেদক, রাজনীতি ডটকম

হ্যাক হওয়ার ১২ ঘণ্টা পর নিজেদের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে পেজটি উদ্ধার সম্ভব হয়েছে বলে জানিয়েছে ব্যাংকের জনসংযোগ বিভাগ।
ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান নজরুল ইসলাম বলেন, ‘আজ ভোরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির অফিশিয়াল ফেসবুক পেজটি হ্যাক হয়েছিল। দিনভর আমরা ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখি। অবশেষে বিকাল ৪টার দিকে আমরা নিয়ন্ত্রণ ফিরে পাই। বর্তমানে পেজটি স্বাভাবিকভাবে ব্যবহার করা যাচ্ছে।’
এর আগে, শুক্রবার ভোরে ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড হয়। হ্যাকার গ্রুপ ‘এমএস ৪৭০ এক্স’ পেজটির প্রোফাইল ও কভার ছবি পরিবর্তন করে নিজেদের লোগো যুক্ত করে এবং একটি পোস্টে দাবি করে যে, ব্যাংকের অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে তারা এ পদক্ষেপ নিয়েছে।
ওই পোস্টে চাকরিচ্যুত কর্মীদের পুনর্বহালেরও দাবি জানানো হয়। যদিও কিছু সময় পরেই পোস্টটি মুছে ফেলা হয়।
ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রগুলো জানায়, সম্প্রতি ইসলামী ব্যাংক বড় পরিসরে ছাঁটাই কার্যক্রম শুরু করেছে। চার শতাধিক কর্মকর্তা সরাসরি বরখাস্ত হয়েছেন।
আবার অনেক কর্মকর্তা স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন। তাছাড়া বিশেষ মূল্যায়ন পরীক্ষায় অংশ না নেওয়ায় ৪ হাজার ৯৫৩ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একইসঙ্গে ব্যাংক নতুন করে জনবল নিয়োগের বিজ্ঞপ্তিও দিয়েছে। এ ধরনের পরিস্থিতির মধ্যেই ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড হওয়ার ঘটনাকে অনেকেই তাৎপর্যপূর্ণ মনে করছেন। তবে সর্বশেষ ব্যাংক কর্তৃপক্ষের দাবি, ফেসবুক পেজটি এখন সম্পূর্ণ নিরাপদ এবং স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকের তথ্যপ্রযুক্তি নিরাপত্তা ব্যবস্থাপনা এবং জনআস্থার ওপর নতুন করে প্রশ্ন উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ফক্স বিজনেসের এক খবরে বলা হয়েছে, সোমবার ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে কানাডার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যে উচ্চ শুল্ক আরোপের অভিযোগ তোলেন। তার দাবি, কানাডার সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ক্ষতির মুখে রয়েছে। তিনি মার্কিন গাড়ি নির্মাতাদের যুক্তর
৫ দিন আগে
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৯৩ দশমিক ৪৫ ডলারে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস মিডিয়েটেরও (ডব্লিউটিআই) দামও ১ শতাংশের বেশি কমে ৮৬ দশমিক ১৪ ডলারে দা
৬ দিন আগে
দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য সেবা ও অনুমোদনের প্রক্রিয়া এক জায়গায় আনার লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে নতুন বিনিয়োগ উন্নয়ন সংস্থা ‘ইনভেস্ট বাংলাদেশ’। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষকে (পিপিপি
৭ দিন আগে
অটোয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমান হারে জবাব দেবে সরকার। আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে পারি না। তারা যা চেয়েছে, তা-ও আমরা দেবো না।
৭ দিন আগে