পোলিং এজেন্ট নিয়ে হয়রানির অভিযোগ উমামার

ঢাবি প্রতিনিধি
উমামা ফাতেমা। ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে পোলিং এজেন্ট নিযুক্ত করা নিয়ে হয়রানির অভিযোগ তুলেছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের সহসভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোরে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে উমামা অভিযোগ করেন, ডাকসু নির্বাচনের নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তিনি তালিকা জমা দিলেও চূড়ান্ত তালিকায় তিনি গরমিল পেয়েছেন।

উমামা লিখেছেন, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টের তালিকা জমা দিয়েছিলাম। সোমবার (ভোটের আগের দিন) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ফোন দিলে জানানো হয়, রাত ১০টায় পোলিং এজেন্ট কার্ড দেওয়া হবে। কিন্তু রাত ১০টা ৩০ মিনিটের পর যে চূড়ান্ত তালিকা দেওয়া, হয় সেখানে মারাত্মক গরমিল ধরা পড়ে।

ডাকসু নির্বাচনের এই ভিপি প্রার্থীর অভিযোগ, আমাদের ভূতত্ত্ব ভোটকেন্দ্রের (কবি সুফিয়া কামাল হল) এজেন্টকে পাঠানো হয়েছে ইউল্যাবে (শামসুন্নাহার হল), ইউল্যাবের এজেন্টকে দেওয়া হয়েছে উদয়নে, টিচার্স ক্লাবের (কুয়েত-মৈত্রী, বঙ্গমাতা) এজেন্টকে দেওয়া হয়েছে উদয়নে, আর উদয়নের এজেন্টকে পাঠানো হয়েছে কার্জন হলে।

উদয়ন স্কুল কেন্দ্রটি মূলত ছেলেদের হলপাড়ার চারটি হলের কেন্দ্র। উমামা অভিযোগ করেন, ‘এখানে দুজন মেয়েকে পোলিং এজেন্ট বানানো হয়েছে! আবার মেয়েদের চারটি কেন্দ্রের মধ্যে দুটিতে আমাদের কোনো এজেন্টই দেওয়া হয়নি।’

উমামা আরও জানান, বিষয়টি বুঝতে পেরে আবার সিইসিকে ফোন দিলে তিনি আশ্বাস দেন সকালে ঠিক করে দেওয়া হবে

সে আশ্বাসে অবশ্য স্বস্তি পাচ্ছেন না উমামা। তার প্রশ্ন, ‘পোলিং এজেন্টদের সকাল ৬টা ৩০ মিনিটে কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাহলে কোন সকালে এটি ঠিক করবে?’

মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরু হয়েছে ডাকসুতে। এর আগে পোলিং এজেন্ট নিয়ে এমন দৌড়ঝাঁপকে অযথা হয়রানি বলছেন ভিপি প্রার্থী উমামা। তার অভিযোগ, ‘নির্বাচনকালীন সময়ে এমন অনেক হয়রানির শিকার হতে হয়েছে। বাধ্য হয়েই আমি পোস্ট করলাম। রাতের মধ্যে আমার কেন্দ্রের পোলিং এজেন্ট সমস্যার সমাধান চাই।’

দীর্ঘ বিরতির পর আয়োজিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ৮১০টি বুথে ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সরকারের গঠনমূলক সমালোচনা করলে গণমাধ্যম এগিয়ে যাবে: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘বর্তমান পরিসর এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে একটি মুক্ত পরিবেশ আমরা পাচ্ছি। এখানে সব থাকবে। যারা সরকারে আছেন, সরকারের বাইরে যারা আছেন; বিরোধীদল, তারা মুক্তকণ্ঠে সমালোচনা করবেন। আবার সরকারের যে কাজগুলো, সেগুলোর গঠনমূলক সমালোচনা করবেন। একটি গণতান্ত্রিক সমাজ এবং রাষ

১ দিন আগে

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মন্ত্রীদের পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না

সরকারি দাপ্তরিক যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’, ‘মাননীয়’সহ কোনো সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২ দিন আগে

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে
Advertisement