প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পরবর্তী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এক ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
ইশরাক যখন এ ঘোষণা দিচ্ছেন, তখন সারা দেশেই সিটি করপোরেশন রয়েছে আলোচনার কেন্দ্রে। এ দিন সকালেই স্থানীয় সরকার বিভাগের রোববারের (২২ ফেব্রুয়ারি) একটি প্রজ্ঞাপনের কথা জানাজানি হয়েছে, যেখানে ঢাকার দুটিসহ ছয় সিটি করপোরেশনে ছয় বিএনপি নেতাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন ইশরাক। বিএনপি সরকার গঠন করলে তাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক সপ্তাহ না যেতেই তিনি এখন ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে লড়ার ঘোষণা দিলেন।
এর আগে অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকাকালে আদালত ঢাকা দক্ষিণ সিটির সবশেষ নির্বাচনের ফলাফল বাতিল করেন। এতে ওই ফলাফলে আওয়ামী লীগ নেতা শেখ ফজলে নূর তাপসের কাছে হেরে যাওয়া ইশরাক হোসেনের এই সিটির মেয়র হওয়ার পথ সুগম হয়। তবে তখনকার স্থানীয় সরকার মন্ত্রণালয় ইশরাকের শপথের আয়োজন করেনি, ইশরাককে দায়িত্বও বুঝিয়ে দেয়নি।
ওই সময় এই সিটি করপোরেশনের মেয়রের আসনে বসাকে কেন্দ্র করে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বর্তমান এনসিপি নেতা আসিফ মাহমুদের সঙ্গে ইশরাক হোসেনের রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়। ইশরাকের অভিযোগ ছিল, আসিফ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে মেয়রের আসনে বসতে দিচ্ছেন না। অন্যদিকে আসিফ মাহমুদ নানা ধরনের আইনি জটিলতার কথা বলে মন্ত্রণালয়ের শপথ আয়োজন অপারগতার কথা জানান।
এ নিয়ে ইশরাক ও আসিদের মধ্যে তীব্র বিরোধ দেখা দেয়। আসিফ ও ইশরাক— দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা ও বাগযুদ্ধ হয়। ইশরাক হোসেন তার নেতাকর্মীদের নিয়ে সিটি করপোরেশন ঘেরাও করে রাখেন, যা রাজনৈতিক মহলে বেশ চাঞ্চল্য তৈরি করে।
ইশরাকের ঢাকা দক্ষিণ সিটিতে মেয়র পদে লড়াইয়ের ঘোষণার আগে আসিফ মাহমুদেরও একই পদে ভোটে দাঁড়ানোর গুঞ্জন ছড়িয়েছে। তারা দুজনেই মেয়র পদে প্রার্থী হলে তা আগের রাজনৈতিক দ্বন্দ্বকে নতুন করে সামনে আনবে, এ কথা বলাই যায়।

সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত কয়েকটি অনুসন্ধানী প্রতিবেদনের প্রসঙ্গ তুলে ধরে সোমবার (১০ আগস্ট) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।
২ দিন আগে
ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি প্রধানমন্ত্রীকে একজন জনসম্পৃক্ত মানুষ হিসেবে দেখেছেন। তাদের সাক্ষাৎ একজন কূটনীতিক ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের চেয়ে দুই জন জনপ্রতিনিধির সাক্ষাতের মতো ছিল। প্রথমবার দেখা হলেও তার মনে হয়নি যে প্রধানমন্ত্রীর সঙ্গে এর আগে কখ
২ দিন আগে
সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
২ দিন আগে
বিএনপির পক্ষ থেকে এ বিষয়টিকে ‘রহস্যজনক’ বলে অভিহিত করা হয়েছে। আর বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষমতাসীন বিএনপির সঙ্গে বিরোধী দল জামায়াতের যে রাজনৈতিক টানাপোড়েন, তারই বহির্প্রকাশ হতে পারে এই প্রদর্শনী।
২ দিন আগে