রাষ্ট্রসংস্কার-আর্থসামাজিক উন্নয়ন-অর্থনৈতিক পুনরুদ্ধারসহ যা আছে বিএনপির ইশতেহারে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৭: ২৪
বিএনপির নির্বাচনি ইশতেহারের প্রচ্ছদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ইশতেহারে রাষ্ট্রব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন, ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠন ও পুনরুদ্ধার, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন ও ধর্ম-সমাজ-ক্রীড়া-সংস্কৃতি নিয়ে দেওয়া হয়েছে একগুচ্ছ প্রতিশ্রুতি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে ‘দ্য প্ল্যান’ শীর্ষক এ ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি তাদের নির্বাচনি ইশতেহারকে পাঁচটি ভাগে বিভক্ত করেছে। প্রথম ভাগে রয়েছে রাষ্ট্রব্যবস্থা সংস্কার; যার অধীনে গণতন্ত্র ও জাতিগঠন, মুক্তিযুদ্ধ ও গণঅভ্যুত্থান, সংবিধান সংস্কার, সুশাসন এবং স্থানীয় সরকার— এই পাঁচটি ভাগে নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে।

দ্বিতীয় ভাগে রয়েছে বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন। এ ভাগের অধীনে সামাজিক সুরক্ষা, নারীর ক্ষমতায়ন, কৃষি ও খাদ্য, কর্মসংস্থান ও যুব উন্নয়ন, শিক্ষা-মানবসম্পদ ও স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি, শ্রমিক ও প্রবাসী কল্যাণ এবং পরিবেশ, পানি ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে দেওয়া হয়েছে এক গুচ্ছ প্রতিশ্রুতি।

ইশতেহারের তৃতীয় ভাগে রয়েছে ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার। এ ভাগে অর্থনীতির গণতন্ত্রায়ন, বিনিয়োগ ও আর্থিক প্রতিষ্ঠান খাত সংস্কার, শিল্প খাত ও সৃজনশীল অর্থনীতির উন্নয়ন, সেবা খাত উন্নয়ন, বিদ্যুৎ-জ্বালানি ও পরিবহন খাত উন্নয়ন, আইসিটি এবং রাজস্ব আয় ও ব্যয় ব্যবস্থাপনা নিয়ে বিএনপির বিভিন্ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে।

চতুর্থ ভাগে রয়েছে অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন নিয়ে নানা প্রতিশ্রুতি ও পরিকল্পনা। এ অংশে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠা করা, হাওরাঞ্চলে উন্নয়ন, হাওর-বাওড় বিল, উপকূলীয় অঞ্চলের উন্নয়ন, নগরায়ন-আবাসন ও নিরাপদ-টেকসই ঢাকা বিনির্মাণ এবং পর্যটন খাত নিয়ে বিএনপির পরিকল্পনা ও প্রতিশ্রুতিগুলো তুলে ধরা হয়েছে।

ইশতেহারের পঞ্চম ও শেষ ভাগে রয়েছে ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি। এ অংশে ধর্মীয় সম্প্রীতি, পাহাড় ও সমতলের নৃগোষ্ঠী; ক্রীড়া; গণমাধ্যম, শিল্প ও সংস্কৃতি; এবং নৈতিকতার শক্তি পুনরুদ্ধার নিয়ে রয়েছে বিএনপির বিভিন্ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি।

এ দিন বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর সোনারগাঁও হোটেলে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান।

বিএনপির পূর্ণাঙ্গ নির্বাচনি ইশতেহারটি দেখুন এখানে—

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে

১ দিন আগে

‘বন্ধু’ ডেকে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখে— ভারতের সমালোচনায় চিফ হুইপ

নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”

১ দিন আগে

দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু

২ দিন আগে

ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

২ দিন আগে
Advertisement