প্রতিবেদক, রাজনীতি ডটকম

চার নেতাকে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে নতুন সদস্য হিসেবে জায়গা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এই চারজনের মধ্যে রয়েছেন বহুল পরিচিত মুখ দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা আমানউল্লাহ আমান। রয়েছেন চেয়ারম্যানের আরেক উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম (ডোনার) এবং মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাদের এই পদে আনা হয়েছে। এই চার নেতা তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছে বিএনপি।
গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফেরার পর থেকে বিএনপিতে সাংগঠনিক পুনর্বিন্যাসের আলোচনা চলছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অনুষ্ঠিত সাম্প্রতিক স্থায়ী কমিটির বৈঠকগুলোতে স্থানীয় সরকার নির্বাচন, আসন্ন জাতীয় কাউন্সিল, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর পুনর্গঠন ও তৃণমূলে সাংগঠনিক তৎপরতা জোরদারের প্রসঙ্গ বারবার এসেছে।
বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে বেশ কিছুদিন ধরেই ফাঁকা পদ রয়েছে কয়েকটি। গত বছরের শেষে মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। পরে ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠন করলেও সাংগঠনিক কাঠামোতে কিছু পরিবর্তন আসে।
মার্চে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর দিকে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হলে বিএনপির স্থায়ী কমিটি থেকে সরে দাঁড়ান। সবশেষ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী ঘোষণা করে বিএনপি। তিনিও স্থায়ী কমিটি থেকে সরে দাঁড়িয়েছেন।
এ ছাড়া মাসখানে আগে মারা গেছেন বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। আরেক প্রবীণ সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লাইফ সাপোর্টে হাসপাতালে চিকিৎসাধীন।
সব মিলিয়ে বিএনপির ১৯ সদস্যের স্থায়ী কমিটিতে যে ১৬ জন ছিলেন, তাদের মধ্যে মৃত্যুজনিত কারণে দুজন ও অন্য দায়িত্বের কারণে পদত্যাগ করে আরও দুজন এখন আর কমিটিতে নেই। একজন হাসপাতালে লাইফ সাপোর্টে। ফলে কার্যত বিএনপির স্থায়ী কমিটিতে সদস্য রয়েছেন ১১ জন। নতুন চারজন যুক্ত করায় সে সংখ্যা দাঁড়াল ১৫ জনে। সে হিসাবে এখনো বিএনপির স্থায়ী কমিটির চারটি পদ ফাঁকা রয়েছে।

দেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’র তকমা পাওয়া খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর গত বছরের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। ওই দিন ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০
২০ ঘণ্টা আগে
৫১ বছর আগের সে রাতে শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী-সন্তানসহ পরিবারের সদস্য এবং নিকটাত্মীয় ২৬ জনকে হত্যা করা হয়। শেখ মুজিবুর রহমানের দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা ওই সময় পশ্চিম জার্মানিতে অবস্থান করায় প্রাণে বেঁচে যান। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা তার বোনকে নিয়ে এখন ভারতে অবস্থান কর
২০ ঘণ্টা আগে
ঘোষণা অনুযায়ী, জন্মবার্ষিকীর দিন অর্থাৎ আগামী ১৫ আগস্ট শনিবার দেশের সকল বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মরহুমার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এর পরদিন ১৬ আগস্ট রবিবার সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
১ দিন আগে
শোভাযাত্রায় তারেক রহমানের উন্নয়ন ভাবনা, তরুণদের কর্মসংস্থান, কৃষি ও পল্লী উন্নয়ন, জনকল্যাণ এবং দেশের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়। এতে প্রায় ৫ শতাধিক নেতাকর্মী অংশ নেন।
১ দিন আগে