বাংলাসহ সবার মাতৃভাষাকে শ্রদ্ধা-সংরক্ষণ আমাদের অন্যতম দায়িত্ব: নাহিদ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৯: ০৪
নাহিদ ইসলাম। ফাইল ছবি

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশকে বহু ভাষা ও সংস্কৃতির দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। বাংলাদেশে বাংলা ভাষাসহ অন্য যেসকল ভাষা রয়েছে, সকলের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা দেওয়া, সংরক্ষণ করা আমাদের অন্যতম দায়িত্ব।

আজ একুশে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, ‘যে সকল শহীদেরা ভাষার জন্য জীবন দিয়েছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, আমরা তাঁদেরই উত্তরসূরী। চব্বিশের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের সংগ্রাম, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৪৭ সালের আজাদীর লড়াই-আমরা সবকিছুকেই একই সুতায় গাঁথা মনে করি।’

একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এর কিছু সময় পর বিরোধীদলীয় নেতা জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে শহীদ বেদিতে ফুল দেন নাহিদ ইসলাম। এ সময় ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। এরপর এনসিপির প্রধান হিসেবে দলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে আবারও শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান নাহিদ।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, সামনের দিনগুলোতে ভাষা আন্দোলনের শহীদ, একাত্তরের শহীদ এবং চব্বিশের শহীদদের আত্মত্যাগ এবং লড়াইকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে, বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই এনসিপি চালিয়ে যাবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জামায়াতের কেন্দ্রীয় কমিটি গঠন

এতে নায়েবে আমির হিসেবে মনোনীত হয়েছেন চারজন। তারা হলেন এটিএম আজহারুল ইসলাম এমপি, অধ্যাপক মুজিবুর রহমান এমপি, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এমপি ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম (সাবেক এমপি)। আর সেক্রেটারি জেনারেল মনোনীত হয়েছেন সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। আর সহকারী সেক্রেটারি জেনারেল পদে মনোনীত হয়েছেন

১ দিন আগে

জামায়াতের সঙ্গে জোট নিয়ে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে : হান্নান মাসুদ

আমি বলেছিলাম, ‘আমাদের প্রত্যাশা ছিল আমরা এককভাবে ৩০০ আসনে ইলেকশন করব, সেখান থেকে ৩০০ আসনে ইলেকশন করে আমরা যদি ৬টা আসন পাইতাম সেটা আরো বেশি সম্মানজনক মনে হইতো। কিন্তু আসলে আমরা সেরকম পরিবেশ তৈরি করতে পারি নাই।’

১ দিন আগে

একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির

এ সময় রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। একই সঙ্গে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরা তার সঙ্গে অংশগ্রহণ করবেন।

১ দিন আগে

সরকারি দল জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ

নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদ ও সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করতে আমরা (এনসিপি) শপথ নিয়েছি। কিন্তু শপথ গ্রহণের প্রথম দিন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সরকারি দল (বিএনপি) শপথগ্রহণ না করে বাংলাদেশের জনগণের সঙ্গে, সংস্কারের পক্ষের মানুষদের সঙ্গে এক ধরনের প্রতারণা করেছে।

২ দিন আগে