৩ সপ্তাহ পিছিয়ে রাকসু নির্বাচন ১৬ অক্টোবর

রাজশাহী ব্যুরো
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১: ০৭

পোষ্য কোটার পক্ষে-বিপক্ষে চলমান শাটডাউন কর্মসূচির পর ছাত্রদলসহ পাঁচ প্যানেলের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন তিন সপ্তাহ পিছিয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর এ নির্বাচন হওয়ার কথা ছিল। ছাত্রশিবির সমর্থিত প্যানেল সে তারিখে ভোট নেওয়ার দাবিতে অনড় থাকলেও নির্বাচন কমিশন এ নির্বাচনের জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে আগামী ১৬ অক্টোবর।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাকসু নির্বাচন কমিশনের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এ দিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে সংবাদ সম্মেলন করে রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন পেছানোর দাবি জানায় ছাত্রদল মনোনীত প্যানেলসহ পাঁচটি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। প্যানেলগুলো হলো— ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম (ছাত্রদল), সচেতন শিক্ষার্থী সংসদ, রাকসু ফর র‍্যাডিকাল চেঞ্জ, সর্বজনীন শিক্ষার্থী সংসদ ও ইউনাইটেড ফর রাইটস।

এসব প্যানেলের পক্ষ থেকে প্রার্থীরা বলেন, পোষ্য কোটা ইস্যুতে ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চলছে। অনিশ্চয়তার কারণে অনেক শিক্ষার্থী ক্যাম্পাস ছেড়েছেন। দুর্গাপূজার ছুটিতেও অনেক শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়ছেন। এ অবস্থায় সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব নয়। সংবাদ সম্মেলন শেষে নির্বাচন পেছানোর জন্য একটি স্মারকলিপি দেন তারা।

তবে ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচনের দাবিতে অনড় ছিল ছাত্রশিবির। বিকেলে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে রাবি ছাত্রশিবিরের সভাপতি ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মুস্তাকুর রহমান জাহিদ বলেন, হেরে যাওয়ার ভয়েই তারা ভোট পেছানোর অপরাজনীতি করছে।

পরে জরুরি বৈঠকে বসে ডাকসুর নির্বাচন কমিশন। বৈঠক শেষে দুটি কারণ উল্লেখ করে এ নির্বাচন পেছানোর কথা জানানো হয় সংবাদি বিজ্ঞপ্তিতে।

এতে বলা হয়, রাকসু নির্বাচন কমিশন ২০২৫-এর সোমবারের পূর্ণাঙ্গ সভায় আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনপূর্ব উদ্ভূত পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয়। এ সভা লক্ষ করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান পরিস্থিতি কোনো অবস্থাতেই রাকসু নির্বাচন অনুষ্ঠানের অনুকূলে নয়।

দুটি কারণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথমত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি চলছে। দ্বিতীয়ত, নির্বাচনে দায়িত্ব পালনে প্রয়োজনীয়সংখ্যক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।

‘এসব বিবেচনায় রাকসু নির্বাচন উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে পরিচালনা করার স্বার্থে কমিশন ২৫ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ১৬ অক্টোবর, (বৃহস্পতিবার) রাকসু নির্বাচন অনুষ্ঠানের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছে,’— বিজ্ঞপ্তিতে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপির ৩১ দফার অধিকাংশ কর্মসূচি বাস্তবায়িত হয়েছে: রুহুল কবির রিজভী

বিএনপি সরকারের ছয় মাসের মূল্যায়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকারকে প্রথমে প্রস্তুতি নিতে হয়, প্রশাসনকে গুছিয়ে নিতে হয় এবং কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ‘ইমপ্লিমেন্টিং ইন্সট্রুমেন্ট’ প্রস্তুত করতে হয়। এই প্রস্তুতি পর্বে সময় লাগে। পরবর্তী ছয় মাসে কর্মসূচিগুলো আরও জোরালোভাবে এগিয়ে যাবে এবং সফলভাবে বাস্

১৫ ঘণ্টা আগে

নিত্যপণ্যের দাম না কমালে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ ইসলাম

এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে আপস করে নয়াদিল্লি সফর করলে জনগণ বুঝে নেবে তারেক রহমান খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতি করেন না।’

১৫ ঘণ্টা আগে

আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর দিল্লি সফরের খবর ভারতীয় গণমাধ্যমে

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। প্রতিবেশী দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত হয়ে উঠতে পারে।

২০ ঘণ্টা আগে

খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্ট ‘গণতন্ত্রের মা’ সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন। এ উপলক্ষ্যে ঢাকাসহ দেশব্যাপী দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

২১ ঘণ্টা আগে