বাগছাস বিলুপ্ত করে ‘জাতীয় ছাত্রশক্তি’র আত্মপ্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ২৩: ৪৩
বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় সমন্বয় সভায় বাগছাস বিলুপ্ত করে ‘জাতীয় ছাত্রশক্তি’র আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। ছবি: জাতীয় যুবশক্তির ফেসবুক পেজ থেকে

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ চার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবির পর প্রতিষ্ঠার আট মাসের মাথায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) বিলুপ্ত করে ‘জাতীয় ছাত্রশক্তি’ গঠন করা হয়েছে। সংগঠনটির স্লোগান হবে ‘শিক্ষা ঐক্য মুক্তি’।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক সমন্বয় সভায় সদ্যবিলুপ্ত বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার এ ঘোষণা দেন। স্লোগান ঘোষণা করা হলেও এ দিন ছাত্রশক্তির কমিটি ঘোষণা করা হয়নি।

জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের একাংশ নিয়েই এ বছরের ২৬ ফেব্রুয়ারি গঠন করা হয় বাগছাস। সংগঠনটি শিক্ষার্থীদের বিভিন্ন ইস্যুতে কাজ করলেও সম্প্রতি অনুষ্ঠিত দেশের চারটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাদের কোনো প্রার্থীই জয় পায়নি।

জাতীয় সমন্বয় সভায় ‘জাতীয় ছাত্রশক্তি’র আত্মপ্রকাশের অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ছবি: জাতীয় যুবশক্তির ফেসবুক পেজ থেকে
জাতীয় সমন্বয় সভায় ‘জাতীয় ছাত্রশক্তি’র আত্মপ্রকাশের অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ছবি: জাতীয় যুবশক্তির ফেসবুক পেজ থেকে

এ পরিস্থিতিতে বাগছাসকে বিলুপ্ত বা পুনর্গঠনের আলোচনা সামনে আসে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাজধানীর আবু সাঈদ কনভেনশন হলে বাগছাস পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে জাতীয় সমন্বয় সভা আয়োজন করা হয়। এ সভা থেকেই ‘জাতীয় ছাত্রশক্তি’র আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়।

আবু বাকের মজুমদার বলেন, আমরা মনে করি, এনসিপি যে ধারার রাজনীতি করে তাদের সেই আদর্শিক ধারা আর আমাদের আদর্শিক ধারা এক। সে কারণেই আমরা স্পষ্টভাবে বলছি, আমরা এনসিপির সহযোগী আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করব। কিন্তু একে লেজুরবৃত্তিক সংগঠন বলা যাবে না।

বাকের বলেন, আমাদের সিদ্ধান্ত আমরা নেব। আমাদের নীতিও আমরাই ঠিক করব। আমরা আপস করব না। আমরা বাগছাস বিলুপ্ত করে নতুন সংগঠন গড়ছি। এই পুনর্গঠন প্রক্রিয়ায় আরও অনেক কিছুই বদলে যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার ও সদস্যসচিব জাহিদ আহসানসহ অন্যরা।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

অনৈতিক সম্পর্কের তথ্য জানায় ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দেন এমপি নজরুল

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।

২ দিন আগে

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

৩ দিন আগে