পহেলা অগ্রহায়ণ নববর্ষ পালনের ঘোষণা ডাকসুর

ঢাবি প্রতিনিধি
শুক্রবার সংবাদ সম্মেলন করে ১ অগ্রহায়ণকে বাংলা নববর্ষ হিসেবে পালনের ঘোষণা দেয় ডাকসু। ছবি: সংগৃহীত

পহেলা অগ্রহায়ণকে ‘নববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। বাংলা বছর বরণে বৈশাখের প্রথম দিনে নববর্ষ উদযাপনের ঐতিহ্যবাহী আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করলেও সংগঠনটি এ ঘোষণা দিয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ‘বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যে’র সঙ্গে যৌথ উদ্যোগে দিনব্যাপী ‘নববর্ষে’র অনুষ্ঠানমালা আয়োজনের ঘোষণা ও কর্মসূচি তুলে ধরেন ডাকসুর নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী রোববার (১৬ নভেম্বর) তথা ১ অগ্রহায়ণ এতদিনের রীতির বিপরীতে গিয়ে ডাকসু বঙ্গাব্দ বরণের আয়োজন করতে চায়। একে তারা বলছে ‘আদি নববর্ষ’।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুসাদ্দিক ইবনে আলী মোহাম্মদ বৈশাখের বদলে অগ্রহায়ণে নববর্ষের এ আয়োজন করার যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, বাংলা বছরের পঞ্জিকার ১২টি মাসের মধ্যে ১১টিই নক্ষত্রের নামে। একমাত্র ব্যতিক্রম অগ্রহায়ণ। এ নামের সঙ্গে মিশে আছে বাংলার ইতিহাস, স্মৃতি আর বিস্মৃত হয়ে যাওয়া কিছু তথ্য।

মুসাদ্দিক বলেন, প্রায় প্রাচীনকাল থেকেই এ অঞ্চলে নববর্ষের উৎসব পালিত হতো। নববর্ষের আদি অনুষ্ঠান হিসেবে 'আমানি' উৎসব বা 'নবান্ন' উৎসবের কথা বলেছেন ঐতিহাসিকরা, যা পহেলা অগ্রহায়ণে অনুষ্ঠিত হতো। এটি ছিল মূলত কৃষকের উৎসব। পরে সম্রাট আকবর খাজনা আদায়ের সুবিধার্থে 'বৈশাখ' মাসকে বাংলা বছরের প্রথম মাস হিসেবে প্রচলন করেন। কিন্তু বৈশাখকে বছর শুরুর মাস আর পহেলা বৈশাখকে বছরের প্রথম দিন হিসেবে বাংলার মানুষ উদযাপন করেনি।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকের ভাষ্য, রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ উদযাপনের আয়োজন করেন। এভাবে কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত বাঙালি পরিবারে ধীরে ধীরে পহেলা বৈশাখ সম্পর্কে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়।

বাংলাদেশের এই ভূখণ্ডে পহেলা বৈশাখ উদযাপনের কথা তুলে ধরে মুসাদ্দিক বলেন, ১৯৬৭ সালে প্রথম পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়। পাকিস্তানি শাসকরা এই অনুষ্ঠানের বিরোধিতা করায় পাকিস্তানবিরোধী মানসিকতার বাঙালির কাছে পহেলা বৈশাখ ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে, এককালে পহেলা অগ্রহায়ণই ছিল এ অঞ্চলের মানুষের নববর্ষ। প্রজন্মকে সেই ইতিহাস মনে করিয়ে দেওয়ার জন্য আমরা নবান্ন উৎসবকে আদি নববর্ষ উৎসব নামে উদযাপন করার উদ্যোগ নিয়েছি।

চার পর্বে যত আয়োজন

সংবাদ সম্মেলনে জানানো হয়, চার পর্বে আয়োজন করা হবে ডাকসুর এই নববর্ষ অনুষ্ঠানমালা। রোববার সকালে প্রথম পর্বের আয়োজন শুরু হবে রঙতুলিতে নবান্নের ছবি আঁকার মাধ্যমে। ১৫ জন শিল্পী এই পর্বে ছবি আঁকবেন।

দ্বিতীয় পর্বে থাকবে ‘আদি নববর্ষ আনন্দযাত্রা’। এর জন্য চারুকলার সহযোগিতায় তিনটি মোটিফ তৈরি করা হচ্ছে— একটি জুলাই নিয়ে, একটি জেলে জীবন নিয়ে এবং তৃতীয়টি কৃষি জীবন নিয়ে। আনন্দযাত্রায় গ্রামীণ জীবনের বিভিন্ন বিষয়ের উপস্থাপনা থাকবে।

তৃতীয় ও চতুর্থ পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময়। ‘বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য’সহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এ পর্বে থাকবে আবৃত্তি, নাচ, গান ও জাদু পরিবেশনা। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বিনিময় শেষে থাকবে গুণি শিল্পীদের পরিবেশনায় সংগীত ও পালাগান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির সমাবেশে বিস্ফোরণ: জামায়াতের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের

রাশেদ খাঁন লেখেন, “আমরা না হয় বিরোধিতা বা সমালোচনা করতে পারি। কিন্তু একসঙ্গে একজোটে থেকে কীভাবে এনসিপির উত্থান ও জাগরণ ঠেকাতে জাশি (জামায়াত-শিবির) এমন ফ্রেমিং করা শুরু করলো? যেখানে জাশির (জামায়াত-শিবির) পক্ষ থেকে বিবৃতি বা বিক্ষোভ করে জোটসঙ্গীদের পাশে থাকার কথা ছিল।”

৩ দিন আগে

এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা, তদন্তে ৩ সদস্যের কমিটি

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি তদন্ত নুর মোহাম্মদ। তিনি বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

৩ দিন আগে

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, প্রশাসনের সহায়তায় বোমা হামলার অভিযোগ নাহিদের

নাহিদ আরও বলেন, কে বোমা হামলা করেছে, আমরা জানি না। আমরা জানি, এর দায় হলো প্রশাসন ও কর্তৃপক্ষের। ফলে আমরা এখানকার পুলিশ-প্রশাসন ও কর্তৃপক্ষের কাছে জবাবদিহিতা চাইব— কেন তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে? তাদের চোখ ফাঁকি দিয়ে সন্ত্রাসীরা কীভাবে বোমা হামলা করার সুযোগ পেল?

৪ দিন আগে

বাংলাদেশকে মার্কিন ‘করদ রাজ্যে’ পরিণত করার চক্রান্ত রুখতে হবে: সিপিবি

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, দেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘করদ রাজ্যে' পরিণত করার চক্রান্ত চলছে। এ চক্রান্ত প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

৪ দিন আগে