প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’র কেন্দ্রীয় কাউন্সিল আগামী শনিবার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
রোববার (২ নভেম্বর) সকালে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যা জানা গেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাউন্সিল অধিবেশন শুরু হবে সকাল ৯টা থেকে। এই গুরুত্বপূর্ণ সম্মেলনে সারাদেশের বিভিন্ন জেলা, বিভাগ এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। যেখানে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হতে পারে।
এ ছাড়া ইসলামি ছাত্র সমাজের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে সংগঠনের ভূমিকা সম্পর্কেও প্রস্তাব গৃহীত হবে বলে জানা গেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ’র আমির ও ছারছীনা দরবার শরীফের পীর মুফতি শাহ্ আবু নছর নেছার উদ্দীন আহমাদ হুসাইন।
আরও উপস্থিত থাকবেন সংগঠনটির সাবেক নেতৃবৃন্দ, দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদ, শিক্ষাবিদ, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা তরুণ প্রজন্মের চরিত্রগঠন, আদর্শচর্চা ও নৈতিক শিক্ষার গুরুত্ব বিষয়ে বক্তব্য রাখবেন।
এ বিষয়ে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মুফতি শামসুল আলম মোহেব্বী বলেন, ‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ ইলমে শরীয়ত ও মারেফতের সমন্বয়ে একজন ছাত্রকে রাসূল সা. এর মুজাসসাম নমুনায় যুগোপযোগী আদর্শ ছাত্র হিসেবে গড়ে তোলার অনন্য সংগঠন। আমাদের এই কাউন্সিল এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে আদর্শ ও দায়িত্ব ছড়িয়ে দেয়ার মঞ্চ। ছাত্রসমাজকে নববী আদর্শের যোগ্য করে নৈতিক, দেশপ্রেমিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই এই কাউন্সিলের মূল উদ্দেশ্য।’
উল্লেখ্য, ‘বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ’ প্রতিষ্ঠালগ্ন থেকেই অরাজনৈতিক ভাবধারায় শিক্ষা, শৃঙ্খলা ও সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে তরুণদের নেতৃত্বে এসে ইসলামি ভাবধারাকে সমুন্নত রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে ১৮ আগস্ট (মঙ্গলবার) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। পরে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভ
২ দিন আগে
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু এবং টোল আদায়কে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে একটি অ্যাপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এসব কাজ শেষ করার নির্দেশ
২ দিন আগে
শনিবার (২৯ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন। হাসনাত লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে যে বক্তব্য দিয়েছিলাম, তাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।
২ দিন আগে
এ পরিস্থিতিতে রাজনৈতিক বিশ্লেষকরা ছয় মাস বয়সী সরকারের সামনে দেখছেন পাঁচটি বড় চ্যালেঞ্জ— জ্বালানি খাতের কাঠামোগত দুর্বলতা, স্থবির অর্থনীতি আর বাড়তে থাকা বেকারত্ব, দলীয়ভাবে মাঠ পর্যায়ের অনিয়ন্ত্রিত আচরণ, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ভেঙে পড়া পুলিশ-প্রশাসনিক কাঠামো। বিশ্লেষকরা বলছেন, এই পাঁচটি
২ দিন আগে