অতীতে ছাত্রলীগের রাজনীতিতে যুক্তরা মিথ্যা অভিযোগ করছে: নাছির

ঢাবি প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদয়ন কেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সস্পাদক নাছির উদ্দীন নাছির। ছবি: রাজনীতি ডটকম

ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রে আচরণবিধি লঙ্ঘনে ছাত্রশিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েমে তোলা অভিযোগ অস্বীকার করলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। বলেছেন, নিষিদ্ধ ছাত্রলীগের রাজনীতিতে আগে যারা যুক্ত ছিল, তারাই এসব মিথ্যা অভিযোগ করছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উদয়ন স্কুল কেন্দ্রের সামনে সাংবাদিকদের এ কথা বলেন নাছির। এ সময় তিনি বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের একটি শুভ সূচনা হবে।

ছাত্রদলের বিরুদ্ধে ভোটকেন্দ্রে ডেস্ক বসানো ও ১০০ মিটারের মধ্যে ভোটারদের হাতে ব্যালট নম্বরের টোকেন দেওয়ার অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে নাছির বলেন, আপনারাই দেখেছেন— এটি মুজিব হলের ভোটকেন্দ্র। এখান থেকে ছাত্রদলের ভোটকেন্দ্র প্রায় ১৫০ মিটার দূরে, প্রোভিসি স্যারের বাংলোর পরে। সুতরাং এ রকম অভিযোগ ভিত্তিহীন।

অভিযোগ প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় এই সাধারণ সম্পাদক বলেন, বিশেষ করে শিবিরপন্থি ভিপি ও জিএস প্রার্থী, যারা অতীতে ছাত্রলীগের রাজনীতি করেছে ও গণঅভ্যুত্থানের পরে তাদের মুখোশ উন্মোচিত হয়েছে, তারাই এখন এ ধরনের অভিযোগ করছে। আমরা যদি মিথ্যা বলি, আপনারাই প্রমাণ করুন।

শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিয়ে স্বস্তি জানিয়ে নাছির বলেন, এখন পর্যন্ত আমরা দেখছি, ঢাবির আটটি ভোটকেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট চলছে। দিন যত গড়াবে, আমরা সার্বিক পরিস্থিতি আরও ভালোভাবে বিশ্লেষণ করতে পারব বলে মনে করি। শিক্ষার্থীরা আসছেন, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের বাসগুলো বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করছে— এটি আমাদের জন্য স্বস্তির খবর।

অবশ্য ভোটকেন্দ্রগুলোতে কয়েকজন শিক্ষকের আচরণে মর্মাহত হওয়ার কথাও জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির।

এর আগে সকাল ৮টায় ঢাবির আটটি কেন্দ্রের ৮১০টি বুথে একযোগে ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে

আ.লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’— বাঁধনকে হেনস্তা নিয়ে তথ্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।

৩ দিন আগে

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: জিয়া উদ্যানে রিজভী

৩ দিন আগে
Advertisement