ঢাবি প্রতিনিধি

ডাকসু নির্বাচনের ভোট গ্রহণে কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে 'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেল।
এই প্যানেলের সদস্যরা বলেন, এখন পর্যন্ত আমরা চারটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ পেয়েছি এবং সেগুলোর সত্যতাও মিলেছে। একজন পোলিং অফিসারকে অব্যাহতি দেওয়া হয়েছে। এটাই প্রমাণ করে যে এখানে আসলেই ভোট কারচুপি হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের সামনে এ অভিযোগ তুলে ধরেন তারা।
প্যানেলের সদস্যরা বলেন, শিবিরের বট বাহিনী এবং তাদের অন্ধ সমর্থক গোষ্ঠী এখানে এসব অভিযোগ নিয়ে উলটো মন্তব্য করছে। তারা বলছে, আমরা যদি স্পষ্ট প্রমাণ দেখাতে না পারি তাহলে অভিযোগ ভিত্তিহীন। অথচ বাস্তবে তারা কারচুপি করেছে এবং একটি নির্দিষ্ট গোষ্ঠীকে ক্যাম্পাসে প্রতিষ্ঠিত করার জন্য তারা পাঁয়তারা চালাচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে এ অভিযোগ করে আসছিলাম। আজ তার সত্যতা মিলছে।
'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেলের সদস্যরা আরও বলেন, টিএসসি বুথের ভেতরে একজন নারী অভিযোগ করেছেন, তিনি বুথ থেকে বের হয়ে দেখেছেন তার ভোটের সিগনেচার আগে থেকেই দেওয়া আছে। এখন পর্যন্ত মোট চারটি কেন্দ্রে ভোট কারচুপির প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে এমনও দেখা গেছে, আগে থেকেই ব্যালট পেপারে ভোট দিয়ে রাখা হয়েছে।
যেসব কেন্দ্রে বিভিন্ন প্রার্থীদের নামে অভিযোগ উঠেছে, সেসব কেন্দ্রে ভোট স্থগিত রাখার দবি জানান 'অপরাজেয় ৭১, অদম্য ২৪' প্যানেলের সদস্যরা। তারা বলেন, ওই নির্দিষ্ট প্রার্থীদের ভোট বাতিল করতে হবে। আমরা প্রশাসনের কাছে আবেদন জানাই, তারা যেন খুব দ্রুত এসব সমস্যার সমাধান করে।

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ
২ দিন আগে
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।
৩ দিন আগে
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।
৩ দিন আগে