বার্তাকক্ষ, রাজনীতি ডট কম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমালে বর্তমান সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
আজ শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন। একই সাথে দেশের চলমান জ্বালানি সংকট, সরকারের অব্যবস্থাপনা এবং প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফর নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, ‘তেল-গ্যাস সংকট না কমলে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম না কমালে ও গণভোটের রায় বাস্তবায়ন না করলে এ সরকারকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না।’
নাহিদ ইসলাম বলেন, ‘সরকারের অব্যবস্থাপনা, দুর্নীতি ও লুটপাটের কারণে দেশে তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে।’
এসময়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘ভারতের সঙ্গে আপস করে নয়াদিল্লি সফর করলে জনগণ বুঝে নেবে তারেক রহমান খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনীতি করেন না।’
এছাড়া, প্রেস কনফারেন্স করে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে নিয়েছে শেখ হাসিনা; এর জবাবদিহি ছাড়া প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারবেন না বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম।

অর্থাৎ বর্তমান সময়ের সবচেয়ে সংবেদনশীল ইস্যু প্রত্যর্পণকে আলাদা রেখে বাকি ক্ষেত্রগুলোতে সম্পর্ক এগিয়ে নেওয়ার একটি সতর্ক কৌশল— এখন পর্যন্ত দৃশ্যমান নতুন কূটনৈতিক গতিপথের এটিই সবচেয়ে স্পষ্ট চিহ্ন বলে মনে করছেন বিশ্লেষকরা।
১২ ঘণ্টা আগে
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, দেশের শিল্প-কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে, নাগরিকরা বাসাবাড়িতে বিদ্যুৎ ও গ্যাস সংকটে নিয়মিত রান্নাবান্নাসহ নিত্যকর্ম পরিচালনা করতে পারছে না, শিক্ষার্থীদের অধ্যয়নে ব্যাঘাত ঘটছে। সর্বোপরি নাগরিক জীবন দুর্বিষহ হয়ে উঠছে। এ অবস্থায় সংকট নির
১ দিন আগে
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, দুই দেশের সরকারপ্রধানরা যখন কথা বলেন, দ্বিপক্ষীয় আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানের সুযোগ তৈরি হয়। ভারতের উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। আজ বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
১ দিন আগে
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রীদের এই রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, মন্ত্রীদের দায়িত্ব পরিবর্তনের বিষয়ে প্রজ্ঞাপন বৃহস্পতিবার সন্ধ্যায় জারি হতে পারে।
১ দিন আগে