ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার ভাষণের মধ্য দিয়ে নিজের সই করা জুলাই সনদ নিজেই লঙ্ঘন করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পরপরই তিনি বিবিসি বাংলাকে এমন প্রতিক্রিয়া দেন। তবে জুলাই সনদ লঙ্ঘন কীভাবে হয়েছে— এর কোনো ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে দেননি তিনি।
সালাহউদ্দিন আহমদ জানান, দলের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপের পর সন্ধ্যা নাগাদ বিএনপির দলীয় প্রতিক্রিয়া জানা যাবে।
এর আগে দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা তুলে ধরেন। তিনি জানান, চারটি প্রস্তাব নিয়ে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদের গণভোট হবে।
গণভোটে ইতিবাচক রায় এলে সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের নিয়েই সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হবে, যারা ১৮০ দিনের মধ্যে জুলাই সনদের সংবিধান সংস্কারবিষয়ক প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে।
জামায়াতে ইসলামীসহ ধর্মভিত্তিক আটটি দল জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি করলেও প্রথম থেকেই জাতীয় নির্বাচনের দিন গণভোট চেয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার ভাষণে বিএনপির সে চাওয়া পূরণ হয়েছে।
অন্যদিকে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো শুরু থেকেই সংসদে উচ্চকক্ষ ও তাতে নিম্নকক্ষে দলগুলোর পাওয়া ভোটের শতাংশের অনুপাত তথা পিআর পদ্ধতি প্রবর্তনের দাবি জানিয়ে আসছে। বিএনপি উচ্চকক্ষে নিমরাজি হলেও পিআর পদ্ধতির বিরোধিতা করে আসছিল। এ নিয়ে তারা জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতও দিয়েছে।
‘নোট অব ডিসেন্ট’ থাকা সত্ত্বেও জুলাই সনদের মাধ্যমে পিআর পদ্ধতির প্রবর্তন হলে তা প্রতারণামূলক হবে বলে এর আগে জানিয়েছে বিএনপি। এ ছাড়া ঐকমত্য কমিশনে কখনো আলোচনা না হলেও জুলাই সনদ বাস্তবায়ন আদেশে সংবিধান সংস্কার পরিষদ গঠনের যে বিধান রাখা হয়েছে, তারও বিরোধিতা করে আসছে দলটি।
ঐকমত্য কমিশনের সনদ বাস্তবায়নের সুপারিশেও এ বিষয়গুলো ছিল। বিএনপির ভাষ্য, জুলাই সনদের যে ভাষ্যে তারা সই করেছে তা থেকে বিচ্যুত হয়ে ঐকমত্য কমিশন সনদ বাস্তবায়নের আদেশের খসড়া তৈরি করেছে। অন্তর্বর্তী সরকারের জারি করা আদেশেও এ বিষয়গুলো থাকায় বিএনপি বিরোধিতা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জনগণের দাবির পরিপ্রেক্ষিতে জ্বালানি তেলের দাম কিছুটা বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, 'জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতে চাননি প্রধানমন্ত্রী, যখন জনগণের কাছ থেকে ডিমান্ড এসেছে। তখনই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে।
২ দিন আগে
সুপ্রীম কোর্টের আইনজীবী ও বিএনপি নেত্রী অ্যাডভোকেট ড. আরিফা জেসমিন নাহিন বলেছেন, একজন মারা গেলে যেমন ফিরে আসে না, সংরক্ষিত নারী আসনে এমপি মনোনয়ন না পাওয়াটা তার কাছে তেমনি ‘মৃত্যুর মতোই যন্ত্রণাময়’ অনুভূতি।
২ দিন আগে
দেশে আর কোনো দিন মব হবে না স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন ঘোষণা দেওয়ার পরেও একটির পর একটি মবের ঘটনা ঘটে চলেছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
২ দিন আগে
মনোনয়ন তালিকায় একঝাঁক নতুন ও ত্যাগী নেত্রীর স্থান মিললেও বাদ পড়েছেন রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচিত একাধিক হেভিওয়েট নেত্রী ও তারকা প্রার্থী। এ নিয়ে দলের অভ্যন্তরে ও বাইরে শুরু হয়েছে জোর গুঞ্জন, নানা আলোচনা-সমালোচনা।
২ দিন আগে