সুখী ও সমৃদ্ধ রাষ্ট্র গড়াই সরকারের প্রধান লক্ষ্য: মির্জা ফখরুল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে 'নতুন বাংলাদেশ' গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশকে একটি সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য। একটি ফ্যাসিবাদমুক্ত পরিবেশে এবারের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মির্জা ফখরুল বলেন, নতুন বাংলাদেশ গড়ার শপথ আমরা সবাই নিয়েছি। সেই লক্ষ্য সামনে রেখে আগামী দিনগুলোতে দেশকে সত্যিকার অর্থে সুখী ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে কাজ করব।

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে উদ্বুদ্ধ করেছিলেন।

এদিন আরেকটি প্রসঙ্গ তুলে ধরে বিএনপির মহাসচিব বলেন, আমাদের দুঃখ, স্বাধীনতার এই দিনে দেশের আরেক সংগ্রামী নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া আমাদের মাঝে নেই।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement