রাজশাহী ব্যুরো

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ১৫২ জন।
বুধবার (৬ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, মোট ভোটারের মধ্যে ১৫ হাজার ৪৬৮ জন ছাত্র এবং ৯ হাজার ৬৮৪ জন ছাত্রী রয়েছেন।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হলো। রাকসুর ওয়েবসাইটে (https://www.ru.ac.bd/rucsu/) এবং সংশ্লিষ্ট আবাসিক হলগুলোর নোটিশ বোর্ডে খসড়া ভোটার তালিকা পাওয়া যাবে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘খসড়া ভোটার তালিকায় কোনো আপত্তি থাকলে তা সংশ্লিষ্ট আবাসিক হল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে নির্বাচনী তফসিলে উল্লেখিত সময়সীমার মধ্যে নিষ্পত্তি করতে হবে।’
হল ভিত্তিক ভোটার তালিকা
খসড়া তালিকা অনুযায়ী, ছাত্রদের ১১টি আবাসিক হলের মধ্যে শহীদ হবিবুর রহমান হলে সর্বোচ্চ ২ হাজার ৩৯৮ জন ভোটার রয়েছেন। অন্য হলগুলোর মধ্যে শের-ই-বাংলা হলে ৯৭২ জন, শাহ মখদুম হলে ১ হাজার ২৪৭ জন, নবাব আব্দুল লতিফ হলে ৮১৭ জন, আমীর আলী হলে ৯৮৮ জন, শহীদ শামসুজ্জোহা হলে ১ হাজার ৩৫ জন, মতিহার হলে ১ হাজার ৬১৮ জন, মাদার বখশ হলে ১ হাজার ৫৭৩ জন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে ১ হাজার ৫৪২ জন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হলে ১ হাজার ৯৪৭ জন এবং বিজয়-২৪ হলে ১ হাজার ৩৩০ জন ভোটার রয়েছেন।
ছাত্রীদের ৬টি হলের মধ্যে জুলাই-৩৬ হলে সবচেয়ে বেশি ২ হাজার ১৫৩ জন ভোটার রয়েছেন। এছাড়া মুন্নুজান হলে ২ হাজার ৭ জন, রোকেয়া হলে ১ হাজার ৮১৬ জন, তাপসী রাবেয়া হলে ১ হাজার ৩৭ জন, বেগম খালেদা জিয়া হলে ১ হাজার ১২৪ জন এবং রহমতুন্নেসা হলে ১ হাজার ৫৪৭ জন ভোটার রয়েছেন।

তিতুমীর বলেন, দেশে মোট গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফটি)। বর্তমানে সরবরাহ রয়েছে ২৬শ থেকে ২৭শ এমএমসিএফটি। এর মধ্যে ১৬শ এমএমসিএফটি আসে অভ্যন্তরীণ উৎস থেকে এবং এলএনজি থেকে পাওয়া যায় ১ হাজার এমএমসিএফটি।
১ দিন আগে
দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ইচ্ছা একই, তা হলো সত্যিকারের ভালো প্রতিবেশী হিসেবে থাকা। আমরা সবসময় বলি, কেবল বর্ডার শেয়ার করি না, শেয়ার করি একই স্বপ্ন। দুটো দেশই স্বাধীন, সার্বভৌম ও প্রাণবন্ত গণতন্ত্রের ওপর প্রতিষ্ঠিত।’
১ দিন আগে
সাক্ষাতে সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট উল্লেখ করে তা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
১ দিন আগে
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জগুলো একে অন্যের সঙ্গে যুক্ত। ঐতিহাসিক ভাবমূর্তি সংকট দলটির আদর্শিক অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে। সে অস্পষ্টতা তাদের মাঠের রাজনীতিকেই কেবল নয়, জোটগত রাজনীতিকেও কঠিন করেছে। এর সূত্র ধরেই ভাঙনের মুখেও রয়েছে তাদের নেতৃত্বাধীন জোট।
১ দিন আগে