হাদির ওপর হামলা: সরকারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় অন্তর্বর্তী সরকারের সক্ষমতা ও ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, চট্টগ্রামে বিএনপি প্রার্থীর জনসংযোগে গুলির ঘটনার এক মাসের মধ্যে ওসমান হাদির ওপর হামলা প্রমাণ করে যে, নিরপেক্ষ সরকারের সময়েও 'সন্ত্রাসী কর্মকাণ্ড' বেড়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সভায় এ কথা বলেন তিনি।

রিজভী প্রশ্ন তোলেন, ‘ভয়াবহ বিভীষিকা পেরিয়ে সবাই যে অন্তর্বর্তী সরকারের সমর্থন দিলো, তারা কেন ব্যর্থ হলো? চট্টগ্রামের ঘটনার পরও সরকার কেন সতর্ক হলো না?’

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো 'মাস্টার প্ল্যান' অনুযায়ী নির্বাচনকে ব্যাহত করার চেষ্টা চলছে কি না, তা সবাইকে ভাবিয়ে তুলছে।’

রিজভী বলেন, ‘গতকাল শুক্রবার মর্মান্তিক ও মর্মস্পর্শী ঘটনা ঘটেছে। হাদিকে গুলি করা হয়েছে। ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ। তাদের সময়ে এতো সন্ত্রাসী কী করে বাড়লো, কোথা থেকে তারা রাজত্ব করছে। এখন তো সবার শান্তিপূর্ণভাবে বসবাস করার কথা।’

হাদির ওপর হামলার পরপর একটি রাজনৈতিক দল বিএনপিকে লক্ষ্য করে নানা কথা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘নানা ঘটনায় কৌতূহল হচ্ছে, কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে কি না এটি সবাইকে ভাবিয়ে তুলছে।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘৫ আগস্টের পর দেশের মানুষের মনে যে পরিবর্তন এসেছে, সেটিকে মাথায় রেখে সহনশীল বাংলাদেশ গড়ার রাজনীতি আমরা চালাচ্ছি। কিন্তু তার বিপরীতে ভিন্ন রাজনীতি দেখতে পাচ্ছি। যা মবোক্রেসি, অন্যকে ছোটো করা এবং যেকোনো পরিস্থিতিকে অস্থিতিশীল করা। দেশের মানুষ এই রাজনীতি দেখতে চায় না।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্র তখনই কাজ করে যখন অর্থনীতির সুফল প্রতিটি মানুষ পাবে। নাহলে ভাষণ আর নির্বাচনেই সীমাবদ্ধ থাকবে গণতন্ত্র।’

গতকাল শুক্রবার দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ওসমান হাদির ওপর গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে ‘যৌক্তিক’ বিরোধী দল হতে চায় জামায়াত

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।

৫ দিন আগে

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে