প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর মিরপুরে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ২টার দিকে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বেলা ১১টার পর থেকেই মিরপুর ১০ নম্বর এলাকা রণক্ষেত্রে রূপ নেয়। সেখানে আওয়ামী লীগসহ অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের হটিয়ে দেন কোটা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দেয়।
পুলিশ টিয়ার শেল ছুড়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে চায়। সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়। আওয়ামী লীগ নেতা কর্মীদের পাশাপাশি পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ঘটে।
দুপুর ২টার দিকে আগুন লাগলে তা পুলিশ বক্স থেকে সড়কের বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। তখন অনেকে ভেবেছিলেন, মেট্রোরেল কিংবা ফুটওভার ব্রিজে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ৩টার আগে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, দুপুর ২টার দিকে সড়কের এক পাশে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ছিলেন। আরেক পাশে আন্দোলনরত শিক্ষার্থীরা ছিলেন। পুলিশ ছিল সুইমিং কমপ্লেক্স এলাকায়। তখন পুলিশ বক্সে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, মিরপুর-১০ গোলচত্বর এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন লাগার খবর আসে দুপুর ২টার দিকে। পরে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
হতাহতের তথ্য আছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি এই কর্মকর্তা।

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক
৩ দিন আগে