দুই ঘণ্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়‌ক ছেড়ে দিলো শিক্ষার্থী‌রা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতু মহাসড়‌ক অবরোধের দুই ঘণ্টা পর যান চলাচলের জন্য ছেড়ে দিয়েছে শিক্ষার্থী‌রা। বুধবার সকাল সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা বঙ্গবন্ধ‌ু সেতু পূর্ব গোলচত্বর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়‌কে যান চলাচল বন্ধ‌ হয়ে যায়।

পরে প্রশাসনের অনুরোধে বেলা সাড়ে ১২টার পর অবরোধ প্রত্যাহার করে মহাসড়ক ছেড়ে চলে যায় আন্দোলনকারী শিক্ষার্থীরা।

বর্তমানে এ পথ দিয়ে যান চলাচল স্বাভা‌বিক রয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান।

এর আগে সকা‌লে শহরের বি‌ভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মি‌ছিল নি‌য়ে সেতু এলাকায় জ‌ড়ো হয়। জোকারচর থে‌কে শিক্ষার্থী‌দের এক‌টি মি‌ছিল সেতুর গোলচত্বরে যাওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার সাম‌নে পু‌লি‌শি বাধার মুখে প‌ড়ে। প‌রে বাধা উপেক্ষা ক‌রে মি‌ছিলটি গোলচত্বরের দিকে যায়।

শিক্ষার্থী‌রা জানান, কোটা প‌দ্ধতি সংস্কার করা হোক। যতক্ষণ পর্যন্ত কোনো সুরাহা না হ‌চ্ছে, ততক্ষণ পর্যন্ত তারা সড়ক ছাড়‌বেন না। এ ছাড়া নিরহ শিক্ষার্থী‌দের যেভা‌বে হত‌্যা করা হ‌য়ে‌ছে তার বিচার চেয়েছেন তারা।

ওসি আলমগীর বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়া‌তে সেত‌ু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস‌্য মোতা‌য়েন করা হয়। প্রথমে শিক্ষার্থী‌দের মহাসড়ক ছে‌ড়ে দি‌তে বলা হয়। এক পর্যায়ে তারা মহাসড়ক ছে‌ড়ে দি‌লে যান চলাচল স্বাভাবিক হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে

গুপ্তরা আন্দোলনে ছিল না, আমরা একসঙ্গে ছিলাম-থাকব— শরিকদের তারেক রহমান

তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক

৩ দিন আগে