প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর আফতাবনগরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় গুলিতে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুলাই) বিকাল ২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষার্থীর নাম জিল্লুর শেখ। তিনি রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। আফতাবনগরে একটি ভাড়া বাসায়থাকতেন জিল্লুর ও তার পরিবার।নিহতের বাবা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ঢাকা ইম্পেরিয়াল কলেজের পরিচালনা পরিষদ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়া শিক্ষার্থীর নিহতের ঘটনাকে ‘হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা।
ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থীরা বলেন, ন্যায্য দাবি চাইতে গিয়ে আমাদের কলেজের এক শিক্ষার্থীর শহীদ হয়েছেন। সরকারকে কোটা সংস্কার করতেই হবে। এই মৃত্যুর দায় সরকারের। সরকার কি জিল্লুকে ফিরিয়ে দিতে পারবে? তার বাবা-মার অপূরণীয় ক্ষতি কে পূরণ করবে? আমরা এ হত্যাকাণ্ডের বিচার চাই।
শিক্ষকরা বলছেন, এমন মৃত্যু কারও কাম্য নয়। জিল্লুর মাত্র ভর্তি হয়েছিল। তাদের ক্লাসও শুরু হয়নি। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে
তারেক রহমান বলেন, আমরা এতদিন একসঙ্গে ছিলাম। কেন কাউকে সরিয়ে দেবো? আমরা একসঙ্গেই থাকব। চলতে গেলে এদিক-ওদিক হতেই পারে। কেউ একজন বলেছেন, এটা ফেয়ারওয়েল ডিনার কি না। কেন ফেয়ারওয়েল হবে? ফেয়ারওয়েল ডিনার যদি দিতে হয়, গুপ্ত-সুপ্তদের বলতে পারি, স্বৈরাচারকে বলতে পারি। কিন্তু আমরা যারা ছিলাম, আমরা ইনশাল্লাহ এক
৩ দিন আগে