প্রতিবেদক, রাজনীতি ডটকম

হাইকোর্টসহ সকল আদালত থেকে আওয়ামীপন্থী বিচারপতিদের দুপুর ২টার মধ্যে অপসারণের আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে হাইকোর্ট ঘেরাও কর্মসূচি থেকে তিনি এ আলটিমেটাম দেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “সারা দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এখনো আওয়ামী দোসররা বসে আছে। অসংখ্য দোসর বিচারপতি নির্বিঘ্নে কাজ করে যাচ্ছেন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জজ কোটের সব দোসর বিচারকদের দুপুর ২টার মধ্যে অপসারণ করতে হবে। যারা আওয়ামী লীগের দোসর তাদের আগ্রাসন ছাত্র-জনতা কখনো মেনে নেবে না।”
তিনি বলেন, “আমরা একইসঙ্গে বলতে চাই, ছাত্রলীগকে তাদের কর্মকাণ্ডের জন্য সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।”

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দেশের স্বার্থ ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পথ চলব। দেশের স্বার্থের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’
২ দিন আগে
শেখ হাসিনা বলেন, ‘ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারপরও আমাকে ফিরতে হবে। আমার দলের নেতাকর্মীরা ভয়াবহ দমন-পীড়নের শিকার। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতে আসুক— যেখানে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।’
২ দিন আগে
শাহে আলম আরও বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে... যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।’
৩ দিন আগে
রাশেদ খানের ভাষ্য, মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
৩ দিন আগে