এনসিপি কোনো নির্বাচনি জোটে যাবে না: নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরির জন্য কাজ করবে এনসিপি। কিন্তু কারো সাথে নির্বাচনি জোটে যাবে না।

বুধবার (৩০ এপ্রিল) গণসংহতি আন্দোলন এবং এনসিপির মধ্যকার বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংবিধানের মৌলিক বিধান পরিবর্তন করতে হলে জনগণের ম্যান্ডেট নিয়েই পরিবর্তন করতে হবে। তাহলে সেটা টেকসই হবে।

তিনি বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার যে টাইমফ্রেম প্রস্তাব করেছে আমরা প্রাথমিকভাবে সেটা সমর্থন করি। তবে তার আগে মৌলিক সংস্কারের প্রশ্ন ও আওয়ামী লীগের বিচারের প্রশ্নের বিষয়ে সুরাহা হতে হবে।

তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচনের ক্ষেত্রেও আমাদের দাবি গণপরিষদ নির্বাচন। দল হিসেবে আমরা এই বিষয়গুলোতেই ফোকাস করতে চাই।

নাহিদ ইসলাম বলেন, আমরা যেহেতু জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসেছি তাই আমরা মনে করি আমাদের এজেন্ডা মৌলিক সংস্কার ও ন্যায়বিচার। আমরা সেই এজেন্ডার ভিত্তিতেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছি। সেটার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে। তবে নির্বাচনের জন্য আমরা এখনও কোনো ঐক্যে যাচ্ছি না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মক্কা চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব এলে ‘ইতিবাচকভাবে’ বিবেচনা: পররাষ্ট্রমন্ত্রী

তিনি বলেছেন, বাংলাদেশ মক্কা চুক্তিতে (প্যাক্ট) যোগ দেবে কি না, তা নির্ভর করছে চুক্তিভুক্ত সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর। তারা বাংলাদেশকে এ চুক্তিতে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে।

২১ ঘণ্টা আগে

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

৫ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে এ আয়োজন শুরু হবে ১ সেপ্টেম্বর— দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দলের সাবেক চেয়ারপারসন প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে।

২ দিন আগে

বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

২ দিন আগে

জামায়াতের ‘ছায়া সরকার’ থেকে এনসিপি আউট: রাশেদ খান

রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা

২ দিন আগে