প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেছেন, ‘বিএনপি গত ১৫ বছর নির্যাতিত-নিপিড়ীত হয়েছে। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে তাদের ভূমিকা ছিলো। কিন্তু ৫ আগস্টের পর বিএনপির কিছু নেতাকর্মী যা করছে তা মেনে নেওয়ার মতো নয়। তারা ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি ও দখলদারি শুরু করেছে।’
শনিবার বিকেলে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি মোড়ে বিজয় মঞ্চে আয়োজিত জুলাই বিপ্লব পরবর্তী তরুণরা কেমন বাংলাদেশ চায়’- শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
আওয়ামী লীগের পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত মন্তব্য করে হানিফ বলেন, ‘আওয়ামী লীগ গত ১৫ বছর দেশে গুম খুন করেছে। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা চালিয়েছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না।’
তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো সরকার স্বাভাবিক করতে পারেনি। আমলারা দেশের সরকারের বিভিন্ন কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। অর্ন্তবর্তী সরকার আমলাদের কাছে জিম্মি রয়েছে। সচিবালয়ে গত কয়েকদিন যাবত আওয়ামী দোসর আমলারা অস্থিতিশীল করার চেষ্টা করছে।
তাদের পরিকল্পনায় সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আমলাদের রক্ষা করার জন্য সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।’
হানিফ বলেন, ‘সবচেয়ে হাস্যকর যেই অগ্নিকাণ্ডে আমলারা জড়িত সেই ঘটনার তদন্ত করবে আমলরা। এই আওয়ামী দোসর আমলরা যেকোনো সময় প্রকাশ্যে বিদ্রোহ করতে পারে। জুলাই বিপ্লবে ছাত্র জনতা ঐক্যবদ্ধ0ভাবে অংশ গ্রহণ করেছে। কিন্তু এখন সেই ছাত্র জনতার মাঝে বিভক্তি লক্ষ্য করা যাচ্ছে।’
শহীদদের রক্তের সাথে বেঈমানী করে একদল কিংস পার্টি খোলা নিয়ে ব্যস্ত অভিযোগ করে তিনি বলেন, ‘অথচ এখনও আন্দোলনে আহত অনেকেই সঠিক চিকিৎসা পায়নি, নিহতদের পরিবারও ক্ষতিপূরণ পায়নি। ৭১ সালে বঙ্গবন্ধু শেখ মজিবুরের ভূমিকা আর ৭৪ সালের ভূমিকা যেমন এক ছিলো না, তেমনি ৫ আগস্টের আগে আর ৫ আগস্টের পরে ছাত্র সমন্বয়কদের ভূমিকা কিন্তু এক নয়।’
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সোহাগ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন- গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মোমিন, কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক নাসির উদ্দিন লিটন, সদস্য সচিব মোখলেছুর রহমান উজ্জ্বল, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার, শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ আল ইমরান, জেলা গণঅধিকার পরিষদের নেতা অভি চৌধুরী, শফিকুল ইসলাম, মোহসিন, যুব নেতা শরিফুল ইসলাম, কোখা সিদ্দিক, ছাত্র নেতা রিপন রাজ, ইমরান, নারী নেত্রী মোশফিকা বৃষ্টি প্রমুখ।

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
১ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
২ দিন আগে
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
২ দিন আগে