প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা একাধিক নেতা ও জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছাত্রনেতাদের অংশগ্রহণে ‘নতুন রাজনৈতিক প্রয়াস’ যাত্রা শুরু করতে যাচ্ছে। জানা গেছে, নতুন এ রাজনৈতিক দলের নাম হতে পারে ‘জনযাত্রা’ (পিপলস মার্চ)।
আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে প্ল্যাটফর্মটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। প্ল্যাটফর্মটিকে ‘নতুন রাজনৈতিক প্রয়াস’ অভিহিত করে এর পক্ষে অনিক রায়, ফেরদৌস আরা রুমী ও মীর হুযাইফা আল মামদূহের পাঠানো এক আমন্ত্রণবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আমন্ত্রণবার্তায় বলা হয়, সকল মানুষের মৌলিক অধিকার ও সমমর্যাদা অর্জন, বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় এবং বাংলাদেশ রাষ্ট্রের ওপর জনগণের মালিকানা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে এ ‘নতুন রাজনৈতিক প্রয়াস’ সূচিত হতে যাচ্ছে।
জানা গেছে, এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায়, সাবেক যুগ্ম সদস্যসচিব তুহিন খান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত এই প্ল্যাটফর্মের গুরুত্বপূর্ণ পদে থাকবেন। পাশাপাশি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুও এতে যুক্ত হচ্ছেন।
উদ্যোক্তাদের ভাষ্য, তাদের লক্ষ্য হচ্ছে দেশে একটি ভিন্নধর্মী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক সমাজতন্ত্রভিত্তিক রাজনীতির ভিত্তি গড়ে তোলা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার ছয় মাস থেকে এক বছরের মধ্যে এই প্ল্যাটফর্মকে পূর্ণাঙ্গ রাজনৈতিক দলে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। এর আগে রাজনৈতিক দর্শন ও অর্থনৈতিক রূপরেখা চূড়ান্ত করা হবে। বর্তমানে গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলমান রয়েছে।
এই উদ্যোগের পেছনে প্রগতিশীল শিক্ষক, বুদ্ধিজীবী ও বিভিন্ন সামাজিক আন্দোলনে সক্রিয় ব্যক্তিদের ভূমিকা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারা নীতিগত দিকনির্দেশনা দেবেন, আর সামনের সারিতে নেতৃত্ব দেবেন তরুণরা, এমন ধারণাই পাওয়া যাচ্ছে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসু নতুন প্ল্যাটফর্ম গঠনের বিষয়ে জানালেও বিস্তারিত তথ্য দেননি।
অন্যদিকে এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক অনিক রায় বলেন, জুলাই আন্দোলনের একাধিক সমন্বয়ক, নির্বাচিত ছাত্র সংসদের নেতারা এবং জুলাই গণ-অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীরাও এই নতুন রাজনৈতিক উদ্যোগের সঙ্গে যুক্ত থাকবেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
২ দিন আগে
জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা, যে কাজ করতে দেবে না, হ্যাঁ?’
২ দিন আগে
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে
বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
২ দিন আগে