যত চাপ থাকুক ড. ইউনূসকে দায়িত্ব পালন করতে হবে: সাকি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর যত চাপই থাকুক, তাকে তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে যেতে হবে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেছেন, ড. ইউনূসকে যেহেতু জনগণ একটা ভরসার জায়গায় রেখেছে, সে কারণেই তাকে এই দায়িত্ব পালন করতে হবে।

একদিকে হত্যাকারীদের বিচার এবং অন্যদিকে জনগণের প্রত্যাশা অনুযায়ী নতুন রাজনৈতিক বন্দোবস্ত করার জন্য গণতান্ত্রিক সংস্কারে যেতে হবে। এই দায়িত্ব অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে, অন্যথায় আর কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন জোনায়েদ সাকি।

রোববার (২৫ মে) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।

জোনায়েদ সাকি বলেন, ড. ইউনুসকে যেহেতু জনগণ একটা ভরসার জায়গায় রেখেছে, সে কারণেই তাকে এই দায়িত্ব পালন করতে হবে। তার ওপর যত চাপই থাকুক না কেন, তিনি যেন তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে একটি দৃষ্টান্ত স্থাপন করেন, যা বাংলাদেশের ইতিহাসে অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি আরও বলেন, এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নানা জায়গায় যে অস্থিরতা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দূরত্ব তৈরি হচ্ছে, তা একটি স্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে। এই দূরত্ব কমাতে আলাপ-আলোচনা দরকার। এখানে পরস্পর পরস্পরের সঙ্গে আলোচনা করে বোঝা যায়, কে কী চায়।

জোনায়েদ সাকি বলেন, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে জনগণের দৃশ্যমান বিচারের প্রত্যাশার কথা জানানো হয়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা বিচার বিভাগকে সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, বিচারব্যবস্থা যেন দ্রুত ও আন্তর্জাতিক মান বজায় রেখে এগিয়ে যায়।

সংস্কারের বিষয়ে জোনায়েদ সাকি বলেন, ঐকমত্য কমিশন যেহেতু ১৫ জুলাই পর্যন্ত সময় নিয়েছে, তাই এই সময়ের মধ্যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে যে ঐক্যগুলো হবে, সেগুলোকে জাতীয় সনদ আকারে দ্রুত প্রকাশ করতে হবে। এটাই সংস্কারের পদ্ধতি। প্রধান উপদেষ্টা বলেছেন, এর বাইরে অন্য কোনো পদ্ধতি গ্রহণের সুযোগ নেই।

অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের কথা বললেও গণসংহতি আন্দোলন একটি সুনির্দিষ্ট সময় ঘোষণার দাবি জানিয়েছে।

জোনায়েদ সাকি বলেন, একটি সুনির্দিষ্ট সময় ঘোষণা করা হলে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে পারবে এবং বিনিয়োগ পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সহজ হবে। প্রধান উপদেষ্টা জুনের ৩০ তারিখের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি দিয়েছেন এবং নির্বাচন পরিচালনার জন্য প্রতিষ্ঠানগুলো পূর্ণাঙ্গভাবে কাজ শুরু করলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন।

গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানের বিষয়েও আলোচনা উত্থাপন করা হয়েছে জানিয়ে জোনায়েদ সাকি বলেন, জুলাইয়ের অবস্থান সকলের সম্মিলিত অবদানে তৈরি হয়েছে। তবে কোনো একটি পক্ষ যদি এর কৃতিত্ব দাবি করে, তবে সরকার যেন সে বিষয়ে সচেতন থাকে।

তিনি আরও বলেন, ন্যূনতম ঐকমত্য ছাড়া গণতান্ত্রিক উত্তরণ সম্ভব নয়। প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আরও স্বচ্ছতা প্রয়োজন। নির্বাচন বিলম্বিত হচ্ছে বলে যে ধারণা তৈরি হয়েছে, তা সরকার মানতে নারাজ।

বিএনপির তিনজন উপদেষ্টার পদত্যাগের দাবি প্রসঙ্গে জোনায়েদ সাকি বলেন, জুলাই আন্দোলনের প্রতিনিধিত্বকারী তিনজন উপদেষ্টা ছিলেন। তাদের মধ্যে একজন রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করেছেন। বাকি দুজন উপদেষ্টার যদি কোনো রাজনৈতিক পরিকল্পনা থাকে, তবে তাদের সরে যাওয়া উচিত। রাজনৈতিক মোটিভ নিয়ে এখানে থাকা নিয়ম অনুযায়ী ঠিক হবে না।

সাকি আরও বলেন, গণসংহতি আন্দোলন মনে করে, বাংলাদেশ একটি জাতীয় পুনর্গঠনের কালে আছে। জাতীয় নির্বাচনই মুখ্য এবং এ বিষয়ে একটি রোডম্যাপ প্রয়োজন। স্থানীয় নির্বাচন পরে হলেও সমস্যা নেই।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে