বর্তমান সংকটের দায় অন্তর্বর্তী সরকারের: মঞ্জু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বর্তমানে তৈরি হওয়া সংকটের জন্য অন্তর্বর্তী সরকার দায়ী বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, যে সংকট তৈরি হয়েছে এর একটা অন্যতম কারণ হচ্ছে এই অন্তবর্তী সরকার তার প্রিন্সিপাল পজিশনে নাই।

রোববার (২ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনি ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপির চাপে উনি (প্রধান উপদেষ্টা) কতক্ষণ ডানে ছোটেন, জামায়াতের চাপে তিনি কিছুক্ষণ বামে ছোটেন। এনসিপির চাপে মাঝেমধ্যে ওপর দিকেও উঠতে চেষ্টা করেন।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলার ঐক্য না হওয়ার একটা প্রধান কারণ হচ্ছে চেয়ারে কে আগে বসবে কে পেছনে বসবে। সংস্কারটা কত কঠিন বুঝতে পারছেন? অনেকে বলেন লৌকিক সংস্কারের লাভ কী? সংস্কার তো এভাবে একটা দুইটা করেই করতে হবে। দল যদি সংস্কার না হয়, রাজনীতি কীভাবে সংস্কার হবে?

রাজনৈতিক কালচার পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে এবি পার্টির এই শীর্ষ নেতা বলেন, কেন বিএনপির লোকেরা ঘাট দখল করে, বাজার দখল করে, ইজারা দখল করে? কেন এনসিপির নতুন রাজনীতিবিদদেরও সেদিকেই আগ্রহ? আমরা শুধু সমালোচনাটাই করি। কেন এই আগ্রহটা হয় সেই জায়গাটা আমরা ভাবি না। কারণ আমাদের সমাজ কাঠামোটা এভাবে তৈরি করা আছে। এই কালচার তৈরি আছে। এই বন্দোবস্ত পরিবর্তন না হলে কাল যদি আমার দল শক্তিশালী হয়, আমার দলের নেতাদের আমি ধরে রাখতে পারবো কি না জানি না।

এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আন্দোলন এবং ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম। সঞ্চালনায় ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে

গণভোটের রায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ১১ দলীয় ঐক্যের

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

৪ দিন আগে