বিজ্ঞপ্তি

জাতীয় পার্টির নির্ধারিত দশম জাতীয় কাউন্সিল স্থগিত করে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ তুলেছেন দলটির একাধিক প্রেসিডিয়াম সদস্য। তাঁরা দাবি করেছেন, দলীয় গঠনতন্ত্র উপেক্ষা করে চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের একক সিদ্ধান্তে কাউন্সিল স্থগিত করেছেন—যা স্বেচ্ছাচারী ও একগুয়ে আচরণ।
সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বলেন, গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় সম্মেলনের তারিখ ও স্থান নির্ধারণের ক্ষমতা প্রেসিডিয়ামের। সে অনুযায়ী সিদ্ধান্ত হয়েছিল, চীনা মৈত্রী সম্মেলন কেন্দ্রে কাউন্সিল না হলে একই দিনে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকল্পভাবে তা আয়োজন করা হবে। কিন্তু এসব উপেক্ষা করে চেয়ারম্যান উদ্দেশ্যমূলকভাবে কাউন্সিল এড়াতে একই তারিখে সমাবেশ ডাকেন।
তাঁদের অভিযোগ, গঠনতন্ত্রের ২০/১/ক ধারা যেভাবে প্রয়োগ করা হয়েছে, তা দলের মধ্যে গণতান্ত্রিক চর্চার অন্তরায়। স্বচ্ছতা ও জবাবদিহিতা চেয়ে দীর্ঘদিন ধরেই দলীয় নেতাকর্মীরা দাবি জানিয়ে এলেও সাড়া মেলেনি। বরং, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একক কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা চলছে।
প্রেসিডিয়ামের কয়েকজন সদস্য বলেন, পুরোনো, ত্যাগী ও অভিজ্ঞ নেতাদের নিয়ে ঐক্যবদ্ধ দল গঠনের প্রস্তাবও চেয়ারম্যান প্রত্যাখ্যান করেছেন। এতে হতাশ হয়েছেন অনেকেই।
তাঁরা মনে করেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ সবসময় সংগঠনের ভেতরে গণতন্ত্র ও শৃঙ্খলার পক্ষে ছিলেন। তাঁর আদর্শ থেকে বর্তমান নেতৃত্ব বিচ্যুত হচ্ছে, যা দলের ভবিষ্যতের জন্য বিপদজনক।
প্রেসিডিয়ামের ওই সদস্যরা দ্রুত নতুন তারিখ ঘোষণা করে প্রেসিডিয়াম সভার মাধ্যমে সম্মেলনের আয়োজনের আহ্বান জানান। তাঁদের দাবি, জাতীয় পার্টিকে একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও গণতান্ত্রিক দল হিসেবে পুনর্গঠনের এখনই সময়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৭ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৯ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৯ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১ দিন আগে