নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ঈগল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

উচ্চ আদালতের নির্দেশে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) কে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যাদের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ঈগল। যার নিবন্ধন নাম্বার ৫০।

বুধবার (২১ আগষ্ট) সন্ধ্যায় ইসি সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এবি পার্টি নিবন্ধন পাওয়ায় ইসির নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা দাড়িয়েছে ৪৫ টি।

প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেৃশ সুপ্রিম কোর্ট এর মাননীয় হাইকোর্ট বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে The Representation of the People Order, 1972 Chapter VIA এর বিধান অনুযায়ী আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করিয়াছে। উক্ত দলের জন্য "ঈগল" প্রতীক সংরক্ষণ করা হইয়াছে এবং উহার নিবন্ধন নং-০৫০।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে