প্রতিবেদক, রাজনীতি ডটকম

অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে ধরে নিয়ে এসে বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছেন জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমর ও সম্পাদক ফয়জুল হাকিম। আজ শুক্রবার এক বিবৃতিতে তারা বলেছেন, শত শত ছাত্র- জনতাকে বর্বরোচিতভাবে হত্যা করে তিনি পালিয়ে গিয়ে নিরাপদে থাকতে চেয়েছেন। কিন্তু বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী ভারতকে অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ ফেরত পাঠানোর দাবি জানাচ্ছি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, শেখ হাসিনার এই ফ্যাসিস্ট শাসনের সহযোগী আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, মোহাম্মদ হানিফ, শাজাহান খান, শামীম ওসমান, আমির হোসেন আমু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রভৃতি মাফিয়া রাজনীতিবিদ এখনো বাইরে রয়েছে। বাইরে রয়েছে লুটেরা ব্যবসায়ী এস আলম, সালমান এফ রহমান, আকবর সোবহান, শাহ আলম প্রভৃতি।
এইসব মাফিয়া ক্রিমিনালদের অবিলম্বে গ্রেফতার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানিয়ে বিবৃতিতে তারা বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে রক্ষা করতে হলে এর কোনো বিকল্প নেই।

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
৩ দিন আগে
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
৩ দিন আগে