প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘বিএনপি প্রথমে বলেছে, তিন মাসের মধ্যে ভোট দাও, মানুষ পছন্দ করেনি। পরে বলেছে, ছয় মাসের মধ্যে দাও, এটাও মানুষ পছন্দ করেনি। বিএনপি দেশের মানুষের সঙ্গে যাওয়ার চেষ্টা করছে। এখন বলছে, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবো। যদি আওয়ামী লীগ এ জায়গায় থাকতো এতদিনে দু’তিনবার হরতাল দিতো।’
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থান ২০২৪: জন আকাঙ্ক্ষার-সংকট ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আমাদের সজাগ থাকতে হবে। যে পরিবর্তনটা মানুষ অ্যাডমিনিস্ট্রেটিভ পদ্ধতিতে আশা করেছিল, সেভাবে হচ্ছে না। এখন যারা ক্ষমতায় আছেন তারা ধান্দাবাজ বা আওয়ামী লীগের দালাল এটা ভাবতে পারছি না।
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা স্ব স্ব পেশায় সফল হলেও রাজনীতি করেনি জানিয়ে তিনি বলেন, রাজনীতি সম্পর্কে তাদের ধারণা নেই। সরকার ঢালাওভাবে মামলা দিচ্ছে। অনেক মামলা নিচ্ছে, গ্রেফতার করছে। মামলাগুলো টিকছে না।
জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের পরে যেসব ঘটনা আমরা দেখছি, তা বিপদজনক। এগুলো ফ্যাসিবাদ সৃষ্ট সামাজিক ক্ষত। অভ্যুত্থানকে ব্যর্থ করতে বিভিন্নভাবে চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা। ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের থামানোর দায়িত্ব সরকারের।
বাংলাদেশ সাংস্কৃতিককর্মী সংঘ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সাংস্কৃতিককর্মী সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আ মা ম হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম প্রমুখ।

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
৩ দিন আগে
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
৩ দিন আগে