প্রতিবেদক, রাজনীতি ডটকম

২রা, ৩রা ও ৭ই মার্চ—এর মর্যাদা সুরক্ষার দাবিতে আয়োজিত জেএসডির বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে দলের সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন—জাতির সংগ্রামের ইতিহাসকে খর্ব করলে, ঐতিহাসিক অর্জনকে অবজ্ঞা করলে, ভবিষ্যৎরাষ্ট্র গঠনে বিঘ্ন সৃষ্টি হবে। জাতিরাষ্ট্রের সঠিক ইতিহাস জাতি বিনির্মাণের গুরুত্বপূর্ণ উপাদান। যার—যার অবদানকে ইতিহাসে স্বীকৃতি দিয়ে মানুষের আকাঙ্ক্ষাভিত্তিক রাষ্ট্র ও সমাজ প্রবর্তন করতে হবে। শাসনকাঠামো সংস্কারের মাধ্যমে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের সুযোগ অবশ্যই কাজে লাগাতে হবে।
আজ সকালে জাতীয় প্রেসক্লাবে সামনে বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন উপরোক্ত বক্তব্য প্রদান করেন। তিনি আরও বলেন সরকারের কাছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি'র দাবি, আগামী বছর থেকে ৫ আগস্টকে ‘ফ্যাসিবাদ পতন দিবস’ বা ‘আওয়ামী ফ্যাসিবাদ পতন দিবস’ পালন করা হোক।
সিনিয়র সহ সভাপতি তানিয়া রব মুক্তিযুদ্ধের ইতিহাসের মীমাংসিত বিষয় নিয়ে অপ্রোয়জনিয় বিতর্ক তৈরী না করার জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহবান জানান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রন এবং আইন শৃংখলা পরিস্থিতি উন্নতি করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবি জানান।
জেএসডি ঢাকা মহানগর দক্ষিণ এর আহবায়ক আবদুল মান্নান মুন্সির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেএসডি নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া, এডভোকেট কে এম জাবির, এডভোকেট সৈয়দা ফতেমা হেনা, বীর মুক্তিযোদ্ধা মাইনুর রহমান, এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, নুরুল আকতার, বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মতি, আবদুল্লাহ আল তারেক, কামরুল আহসান অপু প্রমুখ।

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে
জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।
২ দিন আগে
ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।
২ দিন আগে
চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।
৩ দিন আগে