ভারতের মুদ্রানীতি বাংলাদেশকে শোষণের ষড়যন্ত্র: রাশেদ প্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেন, ভারতের মুদ্রানীতি চালুর মাধ্যমে বাংলাদেশ কে শোষণ করার ষড়যন্ত্র হচ্ছে। এই সরকার (আওয়ামী লীগ) ক্ষমতায় থাকলে ভবিষ্যতে টাকার পরিবর্তে ভারতীয় রুপিতে দেশ চালাবে।

সরকারের আকস্মিক ভারত সফর ও ঢাকা-দিল্লির নতুন চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে ভবিষ্যতে টাকার পরিবর্তে ভারতীয় রুপিতে দেশ চালাবে।’

রবিবার (২৩ জুন) সকালে রাজধানীর পল্টনে শফিউল আলম প্রধান মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত ‘পলাশী দিবসের শিক্ষা ও আজকের বাংলাদেশ প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে চুক্তি স্বাক্ষর করায় গভীর উদ্বেগ জানিয়ে রাশেদ প্রধান বলেন, ‘ভারত তাদের নিজেদের সুবিধার জন্য বাংলাদেশের সড়কপথ এবং রেলপথ ব্যবহার করবে। বাংলাদেশের সমুদ্রসীমা গবেষণার নামে বিদেশের সমুদ্রসম্পদ লুট করার জন্য সমুদ্রচুক্তি করেছে। তথ্য হ্যাকিং ও অতিরিক্ত অর্থ আত্মসাতের জন্য বাংলাদেশের ইন্টারনেটসেবা ভারত নিয়ন্ত্রণ করার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের সঙ্গে সুনীল অর্থনীতির নামে ভারত বাংলাদেশের স্থলবন্দর বিনা শুল্কে ব্যবহার করতে চায়।’

তিনি বলেন, ‘স্বাধীন বাংলাদেশের ভাগ্যের নির্মম পরিহাস। বাংলার মেহনতি মানুষের ওপর পূর্ব পাকিস্তানের শোষণ-নিপীড়নের প্রতিবাদ করতে গিয়ে লাখো শহিদদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। কোথায় আজ আমাদের মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ? সুতরাং সার্বভৌমত্ব রক্ষায় দেশবাসী হুশিয়ার থাকবেন।’

জাগপার সহসভাপতি রাশেদ প্রধানের সভাপতিত্বে ও যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শফিকুল ইসলাম, হাজী মো.হাসমত উল্লাহ, জাগপা ঢাকা মহানগর সদস্যসচিব আশরাফুল ইসলাম হাসু, যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা নেতা সাহাবুউদ্দিন সাবু, জনি নন্দী প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে