প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১২ আসনের বিএনপির সমর্থিত এবং বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জনগণ ধর্মকে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো রাজনীতি প্রত্যাখ্যান করবে। এ ছাড়া যারা ভোটের বিনিময়ে ‘জান্নাতের টিকিট’ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
আজ রোববার (২৫ জানুয়ারি) ২৭ নম্বর ওয়ার্ডের আগারগাঁও সরকারি কলোনি ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে গণসংযোগ এবং আগারগাঁও পাকা মার্কেটের ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, ‘আমরা আধুনিক যুগে এসেও গুজব আর গজবের গল্প শুনছি। কেউ কেউ বলছেন, অমুক মার্কায় ভোট দিলে জান্নাতের টিকিট নিশ্চিত। এ ধরনের বিভ্রান্তিকর কথা বলে মানুষকে ধোঁকা দেওয়া বন্ধ করতে হবে। পরিষ্কার ও সৎ রাজনীতি করুন, গুজব ছড়াবেন না। মানুষ আপনাদের ইতিহাস জানে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা–১২ আসন সম্ভাবনাময় এলাকা। এখানে প্রয়োজনীয় সব অবকাঠামো ও সুযোগ-সুবিধা রয়েছে, শুধু চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে রয়েছে।’ তার ভাষায়, এই আসনকে যদি চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা যায়, তাহলে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
সাইফুল হক বলেন, ‘আমি নির্বাচিত হলে প্রতি মাসে গণশুনানির আয়োজন করব। সবার কথা শুনব এবং ঐক্যবদ্ধভাবে সকল সমস্যার সমাধান করব, ইনশাল্লাহ।’
ঢাকা–১২ আসনের এই প্রার্থীর গণসংযোগ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন এই আসনের প্রধান সমন্বয়কারী আনোয়ারুজ্জামান আনোয়ার, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম, সদস্য তাসলিমা চৌধুরী রিতা, শেরেবাংলা নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহ জালাল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম তলাম, আবু হানিফ, নার্গিস বেগমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ ছাড়া যুবদলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম এবং এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসাও উপস্থিত ছিলেন।
এর আগে সাইফুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, ওলামা দল এবং রিকশা, ভ্যান ও অটোচালক দলের ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচনি কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগের দ্বারা যত গণহত্যা সংঘটিত হয়েছে, তার প্রতিটি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। কারও প্রতি কোনো প্রতিশোধ নয়, ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। ন্যায়বিচার নিশ্চিত না করা অন্যায়। আমরা পরিষ্কার বলে দিচ্ছি— আপনারা বিচার নিশ্চিত করুন, না হয় আপনারা যাওয়ার রাস্তা খুঁজে বের করুন।
৬ দিন আগে
ঢাকার ধানমন্ডিতে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নেতাকর্মীদের দ্বারা তাদের ওপর যে হামলা-হেনস্তার অভিযোগ উঠেছে, তা পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি বলেছে, এ ঘটনায় তাদের কোনো কর্মীর ‘সম্পৃক্ততা’ পেলে তার বিরুদ্ধে ‘সাংগঠনিক ব্যবস্থা’ নেওয়া হবে।
৬ দিন আগে
রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা
৭ দিন আগে
রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।
৭ দিন আগে