বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎপর: শাহ মনজুরুল হক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎপর বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক শাহ মনজুরুল হক। বুধবার (৩১ জুলাই) সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মনজুরুল হক বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় সাধারণ ছাত্রদের ওপর ভর করে বিএনপি- জামায়াত ও শিবির সারাদেশে ধ্বংসযজ্ঞ চালায় এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে। তারা দেশ ও জনগণের জানমালের ক্ষতি করে একটি মৌলবাদী ও অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে তৎপর।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি সমৃদ্ধ রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এ অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত ও নিহত পরিবারের পাশে সরকার আন্তরিকভাবে দাঁড়িয়েছেন এবং ছাত্রদের সকল দাবি মেনে নিয়েছেন।

তিনি আরও বলেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশের জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় সম্পদ ও জনজীবন রক্ষায় বদ্ধপরিকর।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি রমজান আলী শিকদার, সহসভাপতি দেওয়ান মো. আবু ওবাইদ হোসেন সেতু, কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল হুদা আনছারী, সিনিয়র সহসম্পাদক মো হুমায়ুন কবির, সহ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবির পল্লব প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

৩ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে