হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ক্ষমতা অপব্যবহার করে দুর্নীতি, লুটপাট করে অবৈধ সম্পদের মালিক বনে যাওয়ার পথ চিরতরে বন্ধ করতে না পারলে জনগণ কাউকে ক্ষমা করবে না। আওয়ামী শাসনামলকে মহাদুর্নীতিবাজ হাসিনা পরিবার ও তাদের অনুগত হাইব্রিড আওয়ামী লীগ এর ক্ষমা নাই।
বুধবার সন্ধ্যায় অমতৈল ইউনিয়নের সরচাপুর বাজারে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
প্রিন্স আরও বলেন, বাংলাদেশের জনগণ বিগত ১৫ বছর মুদ্রাস্ফীতি, বিদ্যুতের সংকট, কৃষকের লোকসান, যুবকের বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আয় ইনকাম হ্রাস, জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি এসবের রিক্ততা নিয়ে দিন পার করেছে। অথচ সে সময় ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের লকার খুলতেই সোনার স্তূপ বেরিয়ে আসছে। এই বৈপরীত্যই প্রমাণ করে, জনগণ রিক্ত হয়েছে, আর ক্ষমতার বলয় সিক্ত হয়েছে বিশেষ সুবিধায়।
তিনি আরো বলেন, যারা ক্ষমতায় থাকতে নিজেদের ত্যাগী পরিচয় দিয়েছেন, তাদের নামে নিবন্ধিত লকার থেকে যখন শত শত ভরি সোনা উদ্ধার হয়, তখন কবিতার আবৃত্তি দিয়ে আর সত্য ঢেকে রাখা যায় না।
তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনা বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলে নিজেকে রিক্ত, নিঃস্ব, নিষ্কলুষ, সাধারণ দাবি করলেও এখন তার নিবন্ধিত ব্যক্তিগত একটি লকার থেকেই ৮৩২ ভরি স্বর্ণ উদ্ধার হয়েছে। অন্যান্য জায়গায় আরও কোট কী আছে কে জানে? শেখ মুজিব জীবদ্দশায় তার চারপাশে চোরের খনি বানিয়ে গেছেন। এখন তার মেয়ের সোনার খনি আবিস্কৃত হচ্ছে । তিনি প্রশ্ন রেখে বলেন, হাসিনা এত সোনার মালিক কীভাবে হলো?
আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মী ও সমর্থকদের পরিত্যাগ করে স্বাভাবিক জীবন যাপন করার আহ্বান জানিয়ে বলেন, দুষ্কৃতিকারীদের উসকানিতে পা দিয়ে কেউ অহেতুক উত্তেজনা, বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। হাসিনা ও তার সহযোগীরা আওয়ামী রাজনীতির কবর রচনা করে পালিয়ে গেছে। বাংলাদেশে আওয়ামী রাজনীতির চ্যাপ্টার ক্লোজড।
আমতৈল ইউনিয়ন বিএনপির আহবায়ক প্রবীণ নেতা পরাণ আলী কাঞ্চুর সভাপতিত্বে ও সদস্য সচিব গোলাম মোস্তফার সঞ্চালনায় আমতৈল ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান বক্তব্য দেন ।
এমরান সালেহ প্রিন্স জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং এলাকার উন্নয়নে তাদের দাবি শোনেন ও সমস্যা সমাধানের আশ্বাস দেন। বিগত ৬ মাসে এমরান সালেহ প্রিন্সের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন রাস্তা নির্মাণ প্রকল্পভুক্ত হওয়ায় জনসাধারণ তাকে কৃতজ্ঞতা জানায়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২০ ঘণ্টা আগে