‘একটি ইসলামী দল তারেক রহমানকে নিয়ে কুৎসা রটাচ্ছে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একটি ইসলামী দল এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটিয়ে যাচ্ছে । তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ার বদলে ওই দল বিভাজনের পথে হাঁটছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজধানীর নয়াপল্টনে কৃষকদল আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা করা হচ্ছে এবং তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে, যা রাজনৈতিক সৌজন্যের পরিপন্থি।

তিনি আরও বলেন, মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ীকে হত্যার দায় সরকারকে না দিয়ে পরিকল্পিতভাবে বিএনপি এবং তারেক রহমানের ওপর চাপানো হচ্ছে। এটি একটি চক্রান্ত, যার লক্ষ্য আসন্ন জাতীয় নির্বাচন পেছানো।

তারেক রহমানকে ‘নিপীড়ন-নির্যাতনের প্রতীক’ উল্লেখ করে রিজভী বলেন, তাকে নিয়ে অপপ্রচার চালিয়ে কোনো লাভ হবে না। বিএনপি সবসময়ই মব কালচারের বিরুদ্ধে থেকেছে এবং নিজেদের দলে অপকর্মকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নিয়েছে।

তিনি অভিযোগ করেন, একটি ইসলামি দল ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যের পথে না গিয়ে বিভাজনের রাজনীতি করছে। তারা নানা ষড়যন্ত্র ও অপপ্রচারের মাধ্যমে নির্বাচন পেছানোর অপচেষ্টা চালাচ্ছে, যা দেশের জনগণ কোনোভাবেই মেনে নেবে না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে রাস্তায় নেমেছি: শফিকুর রহমান

জনগণের দাবি আদায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘নব্য স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা রাস্তায় নেমেছি। এ লড়াই ১৮ কোটি মানুষের জন্য। জনগণের দাবি আদায় করেই আমরা ঘরে ফিরব।’

২ দিন আগে

গণভোটের রায়কে অপমান করেছে বিএনপি, প্রতিশোধ নিতে নেমেছি: জামায়াত আমির

লংমার্চের উদ্দেশ্য ব্যাখ্যা করে জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবিতে আমরা রাস্তায় নেমেছি। কোনো দলীয় নয়, ১৮ কোটি মানুষের দাবি নিয়ে নেমেছি।’ একই সঙ্গে তিনি বলেন, জনগণের স্বার্থে ঘোষিত আট দফা দাবি যেকোনো সময় এক দফায় রূপ নিতে পারে।

২ দিন আগে

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

২ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

২ দিন আগে
Advertisement