জিতলেন ‘খালেদা জিয়ার কামান’ আমানউল্লাহ আমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আমানউল্লাহ আমান। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ (কেরানীগঞ্জ) আসনে নিরঙ্কুশ জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি।

ছাত্রজীবনে ছাত্রদলে যোগ দিয়ে রাজনীতি শুরু করা আমানউল্লাহ আমান আশির দশকের শেষ ভাগে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৯০-৯১ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ছিলেন।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনন্য ভূমিকা পালনের জন্য জাতীয় ওই আন্দোলনের অন্যতম নেতা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্যতম শক্তি হিসেবে বিবেচনা করা হতো আমান। সে থেকেই ‘খালেদা জিয়ার কামান’ হিসেবে পরিচিত তিনি।

বেসরকারি ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন এক লাখ ৬৩ হাজার ৭৯৩টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল হক দাড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ৮০ হাজার ৫৩টি ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে ঢাকার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজাউল করিম বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।

আশির দশকের তুখোড় ছাত্রনেতা আমান ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। খালেদা জিয়ার ১৯৯১ সালের সরকারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও ২০০১ সালের মন্ত্রিসভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি।

সীমানা পুনর্নির্ধারণের পর এবং দীর্ঘ রাজনৈতিক চড়াই-উৎরাই পেরিয়ে এবার ঢাকা-২ আসন থেকে ধানের শীষের প্রার্থী হন আমান।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement