সিলেট প্রতিনিধি

তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তার দাবি, দেশ পরিচালনার পরীক্ষায় ইতোমধ্যে ব্যর্থ হয়েছেন তারেক রহমান।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাতে পারবেন না। উনার ছয় মাসে উনি প্রমাণ করে দিয়েছেন— উনি বাংলাদেশ চালানোর পরীক্ষায় ফেল করেছেন।’
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে থানা বাজার পয়েন্টে অনুষ্ঠিত পদযাত্রা ও সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
সরকারের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যেই পরীক্ষায় ফেল এই পরীক্ষায় আর তাকে দ্বিতীয়বার বসানো উচিত না। কারণ ১৮ কোটি মানুষ, এই মানুষের যেই পরীক্ষায় ফেল করে— এই বাসের ড্রাইভার যদি ১৮ কোটি মানুষকে নিয়ে এক্সিডেন্ট করে, তাহলে দেশের সার্বভৌমত্ব আর খুঁজে পাওয়া যাবে না।’
তিনি বলেন, ‘কোম্পানীগঞ্জে পরিবেশ দেখান, আইন দেখান। দেশের সব নদী দখল করেছেন। শুধু কোম্পানীগঞ্জে পরিবেশের আইন। যদি পরিবেশের আইন কোম্পানীগঞ্জে প্রয়োগ করেন, তবে পুরো দেশে প্রয়োগ করতে হবে।’
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে আরও বলেন, ‘মানুষের পেটে লাথি দিয়েছেন। কোম্পানীগঞ্জে প্রত্যেকটা ঘরে ঘরে চুলায় আগুন জ্বলে না এখন। শ্রমিক মানুষ, তার জীবনের কর্মসংস্থান তারা কেড়ে নিয়েছেন।’
স্থানীয় মানুষের প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, ‘সিকিম চলে গিয়েছে, হায়দ্রাবাদ চলে গিয়েছে। অনেক অঙ্গরাজ্য দখল হয়ে গিয়েছে। আপনারা সিলেটবাসী সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সময় বলেছিলেন- ভারত একটি খুনি রাষ্ট্র। আমি বাঙালি, আমি সিলটি মানুষ সিলেটেই থাকব। আমার ভারতে যাওয়ার দরকার নাই।’
সীমান্ত নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সিলেটে যে সীমান্ত হত্যা হয়, এগুলো নিয়ে এমপিরা কথা বলে না কেন? মাদকের চালান ঢুকে তরুণ প্রজন্মকে নষ্ট করে দিচ্ছে- এগুলো নিয়ে যারা রাজনীতি করে তারা কথা বলে না কেন? কারণ রাতে ভাগ পায়।’
সিলেট জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুল ওয়াদুদ শিপনের সঞ্চালনায় এবং উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ও সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, সিলেট জেলা এনসিপির আহ্বায়ক মো. জুনেদ আহমদসহ দলের স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে