ঢাবি প্রতিনিধি

নির্ধারিত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে জুলাই ঐক্যের অন্তর্ভুক্ত সাংস্কৃতিক সংগঠন ‘তরুণ’। তাদের বাকি দুই দাবির মধ্যে রয়েছে— জুলাই আন্দোলনে শহিদদের মর্যাদা নিশ্চিত করা ও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং জাতীয় নির্বাচনের আগেই জুলাইকেন্দ্রিক অপরাধগুলোর বিচার নিশ্চিত করা।
রোববার (১৫ জুন) বিকেল ৪টায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে সামনে সংবাদ সম্মেলন করে এসব দাবি উত্থাপন করেন সংগঠনের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনের শুরুতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের নির্বাহী পরিচালক ফাহিম ফারুক। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নিজেদের সদস্য ও ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদের কবর রচনা করেছে সাংস্কৃতিক সংগঠন ‘তরুণ’। জুলাই-পরবর্তী বাজার মনিটরিং, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশপন্থি সংগঠনটি। বর্তমানে সংগঠনটি জুলাইয়ের অন্তর্ভুক্ত অন্যতম সাংস্কৃতিক সংগঠন।
ফাহিম ফারুক সংবাদ সম্মেলনে সংগঠনের তিন দফা দাবিও তুলে ধরেন। দাবি তিনটি হলো—
জুলাই বিপ্লবকে পূর্ণাঙ্গ স্বীকৃতি দিয়ে এবং জনগণের আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটিয়ে পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী ১০ কর্মদিবসের মধ্যে জুলাই সনদ ঘোষণা করতে হবে;
শহিদ পরিবারগুলোর সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি আহত বিপ্লবীদের অতি দ্রুত চিকিৎসা অস্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে; এবং
নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জুলাইকেন্দ্রিক সব বিচার সুষ্ঠুভাবে শেষ করতে হবে। তা না হলে তফসিল বিপ্লবীদের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে।
তরুণ-এর সভাপতি মারিয়া বলেন, আমরা অন্তবর্তী সরকারের কাছ থেকে ভালো কিছু আশা করছি, যেন আমাদের শহিদ পরিবারগুলো ও আহত যোদ্ধারা ভালো মূল্যায়ন পায়। আমরা যেমন তেমন জুলাই ঘোষণাপত্র মেনে নেব না। আমরা যারা যুদ্ধ করেছি, আমাদের সবার আকাঙ্ক্ষা পূরণ করে তারা জুলাই ঘোষণাপত্র দেবেন— এটিই প্রত্যাশা।
এ সময় মারিয়া আরও বলেন, হায়েনারা তো প্রস্তুত হয়ে আছে ছোবল মারার জন্য। এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে তাদের ছোবল মারা বন্ধ করা যাবে।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
১ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে