হাদিকে গুলি: অপরাধীদের গ্রেপ্তার দাবিতে শনিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির লোগো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আগামীকাল শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি।

শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় বক্তব্য দেওয়ার সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

তিনি বলেন, অবাধ-সুষ্ঠু-শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে নীল নকশা করা হয়েছে এবং এরই অংশ হিসেবে আজ ওসমান হাদিকে গুলি করা হয়েছে। তিনি এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

রিজভী আরও বলেন, চট্টগ্রামে এরশাদ উল্লাহকে গুলি করা হয়েছে। এসব ঘটনায় তদন্ত করে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিএনপি ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করবে।

তিনি বলেন, আগামীকাল ১৩ ডিসেম্বর বিএনপি ও এর সব অঙ্গ সংগঠনরা এই বিক্ষোভ মিছিল করবে দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবিতে। ৎ

একই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে পল্টনে দুষ্কৃতকারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন। এই নৃশংস ঘটনার আমি তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছি। পাশাপাশি ছাত্রদলসহ দলের সবার প্রতি আহ্বান করছি, সরকারকে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা যেন তারা সুষ্ঠু তদন্ত করে দুষ্কৃতকারীর খোঁজ বের করতে পারেন।

আজ শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। ঘটনাটি ঘটে পল্টনের ডিআর টাওয়ার ও বাইতুস সালাম জামে মসজিদের মাঝামাঝি সড়কে।

ওসমান হাদিকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা।

এছাড়া, চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন তিনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

এনসিপির আয়ের প্রধান উৎস চাঁদাবাজি: রাশেদ খাঁন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়ের উৎস নিয়ে প্রশ্ন তুলে দলটির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। তিনি বলেন, এনসিপির নেতারা বিলাসবহুল অফিস পরিচালনা, গাড়িবহর ও প্রটোকল ব্যবহার করছেন। এসব ব্যয়ের অর্থ কোথা থেকে আসছে, তা জনগণের সামনে স্পষ্ট করা উচিত।

১ দিন আগে

কেমন কাটল বিএনপি সরকারের প্রথম ১০০ দিন?

শুরু থেকেই সামাজিক নিরাপত্তা খাতে নেওয়া কিছু পদক্ষেপ যেমন প্রশংসিত হয়েছে, তেমনি কিছু রাজনৈতিক সিদ্ধান্ত সমালোচনার মুখেও ফেলেছে এই সরকারকে। বিশ্লেষকরা বলছেন, মাত্র ১০০ দিনের বিবেচনায় পাঁচ বছর মেয়াদি সরকারের সফলতা-ব্যর্থতা মূল্যায়নের সুযোগ না থাকলেও শুরুটা কেমন হলো, এটাও গুরুত্বপূর্ণ।

১ দিন আগে

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী মতিঝিলের কার্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) বিকেলে নাসীরুদ্দীন পাটওয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এক পোস্টের মাধ্যমে বন্ধ ঘোষণা করেন।

২ দিন আগে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিটি করিয়েছে বিএনপি: আসিফ মাহমুদ

তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে এনসিপির সঙ্গেও কোনো আলোচনা হয়নি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী (তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা) খলিলুর রহমান বিএনপির পরামর্শে অন্তবর্তী সরকারের ওপর দায় চাপাতে নির্বাচনের তিন দিন আগে চুক্তিটি করা হয়। এই চুক্তি বিএনপি করিয়েছে। এই চুক্তি তারেক র

২ দিন আগে