নুসরাত আমার সহযোদ্ধা, এমপি যেই হোক আমি চিন্তিত না: মনিরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৪ মে ২০২৬, ১৫: ২৪
এনসিপির দুই যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন (বাঁয়ে) ও নুসরাত তাবাসসুম (ডানে)। কোলাজ: রাজনীতি ডটকম

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেত্রী— মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়ন ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। দলের ভেতর ভাঙনের গুঞ্জন এবং দুজনকে মুখোমুখি দাঁড় করিয়ে যখন নানা পোস্ট ভাসছে, ঠিক তখনই সব জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট বার্তা দিলেন মনিরা শারমিন।

সোমবার (৪ মে) দুপুরে দেওয়া এক ফেসবুক পোস্টে নুসরাতকে নিজের ‘সহযোদ্ধা’ উল্লেখ করে মনিরা শারমিন জানিয়েছেন, এমপি কে হবেন তা নিয়ে তিনি চিন্তিত নন; বরং তার এই লড়াইটা শিক্ষিত তরুণদের রাজনীতিতে আসার পথ সুগম করার জন্য।

সব সমালোচনার জবাব দিয়ে সোমবার (৪ মে) ফেসবুক পোস্টে মনিরা লেখেন, ‘নুসরাত আমার সহযোদ্ধা। ক্যাম্পাসে কঠিন সময়ে ছাত্রলীগের বিরুদ্ধে সে দাঁড়াইছে। জুলাইয়ের উত্তাল সময়ে সে রাজপথে ছিল। তার জন্য শুভকামনা।’

গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) গেজেট প্রকাশের পর গতকাল রোববার (৩ মে) সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য শপথ গ্রহণ করেছেন। হাইকোর্টের নির্দেশে শনিবার ২ মে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হলেও এখনো তার গেজেট প্রকাশ হয়নি। ফলে গতকাল তিনি শপথ নিতে পারেননি।

এদিকে রোববার নুসরাত তাবাসসুমের গেজেট স্থগিত চেয়ে ইসিকে চিঠি দিয়েছেন মনিরা শারমিন। এ ছাড়া প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। সরকারি কৃষি ব্যাংকের চাকরি ছাড়ার তিন বছর পার না হওয়ার কারণ দেখিয়ে গত ২৩ এপ্রিল মনিরার মনোনয়ন বাতিল করে ইসি। আপিল খারিজ হওয়ার পর তিনিও হাইকোর্টে রিট করেন, যার শুনানি আজ।

এ প্রসঙ্গে মনিরা শারমিন তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি রাজনীতিবিদ, অসঙ্গতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া আমার কাজ। এটা ঠিকমত করতে পারাই আমার জন্য সফলতা। আমার এই লড়াই যদি একজন তরুণকেও অনুপ্রাণিত করে, সেটাই আমার সার্থকতা।’

এনসিপির এই নেত্রী আরও লেখেন, ‘ক্যারিয়ার স্যাক্রিফাইস করে শিক্ষিত তরুণরা দেশ গড়ার কাজে আসতে পারুক, এই সুযোগ তারা পাক। এটা জুলাইয়ের কমিটমেন্ট। আমরা কথা দিছিলাম, সবাই মিলে দেশটা গড়ব। রাজনীতি ধান্দাবাজি, চাঁদাবাজির জায়গা না বরং ত্যাগের জায়গা— এটা প্রতিষ্ঠিত হোক আমার এই লড়াইয়ের মাধ্যমে।’

মনিরা শারমিন জামায়াত-এনসিপি জোটের মনোনীত প্রার্থী ছিলেন। তাই আদালতে তার রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এনসিপি আরেক প্রার্থী নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ স্থগিত রাখতে তিনি ইসিতে চিঠি দিয়েছেন। এ বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ পুরো আইনি জটিলতাটি স্পষ্ট করেছেন।

তিনি বলেন, ‘মনিরা শারমিনের রিটের বিষয়টিও আমরা আমাদের দৃষ্টিতে রেখেছি। ফলে আগামীকালও গেজেট প্রকাশ হবে সেটি বলা যায় না। এটি পুরোপুরি আদালতের ওপর নির্ভর করছে। আদালত যদি রুল জারি করে তখন আমাদের নতুন সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমার পদ মাত্র একটা। এখন নুসরাতকে দিয়ে দিলাম। আদালত বলল, মনিরাকে রাখেন। তখন নুসরাতের মামলা ইনফ্যাকসেস হয়ে গেল। ফলে অনেক কিছু চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।’

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশের পর আদালত থেকে মনিরা শারমিনের বিষয়ে রায় এলে আইন অনুযায়ী নুসরাতের প্রার্থিতা বাতিল হবে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মাছউদ পুরো প্রক্রিয়াটি পরিষ্কার করে বলেন, ‘অবশ্যই বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে মানে তখন দুজন প্রার্থী হবে। আমরা বলতে পারি দুজনের মধ্যে কোন জন। অথবা ভোটে চলে যাবে। সেসময় জামায়াত জোট ভোট দিয়ে এদের মধ্যে একজন প্রার্থী নির্বাচিত করবে।’

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ছিল মনোনয়ন জমার শেষ দিন। সেদিন নির্ধারিত সময় বিকেল ৪টার ১৯ মিনিট পর ইসিতে পৌঁছান নুসরাত তাবাসসুম। তাই রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরে হাইকোর্টের নির্দেশে ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে বৈধতা দেয়।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্রে ইস্যু থাকবেই, আত্মবিশ্বাসী সব ভালো হবে: ভারতীয় দূত

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি প্রধানমন্ত্রীকে একজন জনসম্পৃক্ত মানুষ হিসেবে দেখেছেন। তাদের সাক্ষাৎ একজন কূটনীতিক ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের চেয়ে দুই জন জনপ্রতিনিধির সাক্ষাতের মতো ছিল। প্রথমবার দেখা হলেও তার মনে হয়নি যে প্রধানমন্ত্রীর সঙ্গে এর আগে কখ

২ দিন আগে

ক্ষমতায় গিয়ে প্রতারণা করছে বিএনপি: জামায়াত আমির

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে

জামায়াতের ‘ইতিহাস প্রদর্শনী’ নিয়ে বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েনের বহির্প্রকাশ?

বিএনপির পক্ষ থেকে এ বিষয়টিকে ‘রহস্যজনক’ বলে অভিহিত করা হয়েছে। আর বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষমতাসীন বিএনপির সঙ্গে বিরোধী দল জামায়াতের যে রাজনৈতিক টানাপোড়েন, তারই বহির্প্রকাশ হতে পারে এই প্রদর্শনী।

২ দিন আগে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ভারতীয় দূত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

রোববারের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। তারা বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে জানতে চান মন্ত্রীর কাছে। তবে খলিলুর রহমান বৈঠকের আলোচনা নিয়ে কিছু বলেননি। তিনিও কেবল জানিয়েছেন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ব

২ দিন আগে