জুলাই সনদ বাস্তবায়ন না হলে তরুণদের অপরাধীকরণ আদালত পর্যন্ত গড়াবে

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো এখনো পুরনো ক্ষমতাকেন্দ্রিক গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, জুলাই সনদ বাস্তবায়িত না হলে তরুণদের ‘ক্রিমিনালাইজেশন’ কেবল বক্তব্যে সীমাবদ্ধ থাকবে না, তা আদালত পর্যন্ত গড়াবে।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটির আয়োজন করে এনসিপির সহযোগী সংগঠন জাতীয় নারী শক্তি।

সামান্তা শারমিন বলেন, 'এই পুরোনো ক্ষমতাকেন্দ্রিক গোষ্ঠী চায় না এমন কোনো শক্তি মাঠে, কমিশনে বা সংসদে আসু, যেই শক্তিটা আনপ্রেডিক্টেবল। আনপ্রেডিক্টেবল এই অর্থে যে, তাদের কন্ট্রোলের মধ্যে নয়।'

তাঁর মতে, এই শক্তির সঙ্গে জড়িত বাংলাদেশের সুপার কর্পোরেট অলিগার্কস, প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী, সিভিল ব্যুরোক্রেসি ও সামরিক শক্তির কিছু অংশ।

সামান্তা বলেন, এই পুরো সেটআপটাই বাংলাদেশের একটা অন্ধকূপ। এই অন্ধকূপ থেকে বের হওয়ার জন্য বাংলাদেশের মানুষের ৫৩ বছরের লড়াই চলছে। কখনো ভোটের জন্য, কখনো স্বৈরাচারের বিরুদ্ধে, কখনো মিলিটারি শাসনের, আবার কখনো ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে— কিন্তু মূল লড়াইটা হলো এই গোলকধাঁধা থেকে বেরিয়ে আসা।'

তিনি অভিযোগ করেন, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো আজও পরাধীন।

'বাংলাদেশের সুপ্রিম কোর্ট, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন- কোনো প্রতিষ্ঠানই স্বাধীন নয়। এই পরাধীন অবস্থায় রাখাটাই বড় রাজনৈতিক দলগুলোর প্রয়োজন, কারণ তাদের রাজনীতি এই ব্যবস্থার মধ্যেই নিরাপদ।'

তরুণ প্রজন্মের ভূমিকা তুলে ধরে সামান্তা বলেন, 'আমরা একে (জুলাই গণঅভ্যুত্থান) বলি ‘জেন জি রেভ্যুলেশন। কারণ, মাঠে আমরা বুক চেপে দাঁড়িয়ে থাকতে দেখেছি জেস জি-দের, তরুণ জনগোষ্ঠীকে। তাদের রক্তের উপর দিয়েই এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম, এখন এসে সেই তরুণদের একধরনের ‘ক্রিমিনালাইজ’ করা হচ্ছে।'

'ভুলে যাবেন না, এবং আপনারা কেউ ভুল করবেন না, এই ক্রিমিনালাইজেশনের শেষ এখানেই নয়। এটা শুধু বক্তব্যের মাধ্যমে শেষ হবে না। জুলাই সনদ যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত না হয়, যদি আইনি প্রক্রিয়ায় তা নিশ্চিত না করা যায়, তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট পর্যন্ত গড়াবে।,' বলেন সামান্তা।

পুরনো রাজনৈতিক দলগুলোকে বুদ্ধিবৃত্তিক দিক থেকে অচল বলে উল্লেখ করে তিনি বলেন, 'তারা নিয়ম মেনে চলে, ঘুম থেকে ওঠে, ঘুমায়, কিন্তু তাদের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা নেই। নতুন সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামো গড়ার ক্ষমতাও তাদের নেই। অথচ তারাই এখন বড় বড় কথা বলে।'

তিনি দাবি করেন, 'এক বছর আগেও এই বড় দলের নেতারা ছিলেন হতাশা আর ক্রন্দনের মধ্যে। নিজেরাই আওয়ামী লীগের সঙ্গে সেটেলমেন্ট করে রেখেছিলেন। এখন এসে বিশাল বিশাল বক্তব্য দিচ্ছেন।

সামান্তা শারমিন বলেন, ঐক্যমত কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য চার-পাঁচজন তরুণ যুক্ত হওয়ায় সেটি অনেকের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

'তারা এখন তিন বছরের ট্রানজিশনের কথা বলেন। কিন্তু আমরা আমাদের শৈশব, কৈশোর ও বিশ্ববিদ্যালয় জীবন কাটিয়েছি ফ্যাসিস্ট আমলে। হাসিনাকে হটাতে চেয়েছি এই কারণে নয় যে, তার জায়গায় আরেক ফ্যাসিস্ট আসবে।'

সামান্তা বলেন, 'পুরনো রাজনৈতিক দলগুলো দেশকে আবার সেই একই জায়গায় নিয়ে যাচ্ছে। তাদের কোনো বুদ্ধিভিত্তিক মেকানিজম নেই। বাংলাদেশকে নতুন সামাজিক ও রাষ্ট্রীয় কাঠামোর দিকে নিতে হলে এই মানসিকতা ভাঙতেই হবে।'

গণঅভ্যুত্থানের পরও মৌলিক কাঠামো পরিবর্তনের কোনো লড়াই হয়নি উল্লেখ করে সামান্তা বলেন, এর মূল বাধা হচ্ছে এস্টাবলিশমেন্ট ও পুরনো রাজনৈতিক দলগুলো। তারা এখন বলে জুলাই সনদ দরকার নেই, নির্বাচনই যথেষ্ট। কিন্তু আমরা জানি, এই নির্বাচনে কারা জেতে— খুনি, দালাল আর রিল খেলা নেতারা।

গণপরিষদ নির্বাচনই উত্তরণের পথ উল্লেখ করে তিনি বলেন, 'এনসিপি শুরু থেকেই গণপরিষদ নির্বাচনের পক্ষে। কিন্তু ঐক্যমত কমিশনে তরুণদের কণ্ঠ দমন করা হয়েছে। কমিশনে যেমন গুন্ডামি-মাস্তানি হয়েছে, এলাকাতেও তারা তাই করছে। তারা ভাবে মাস্তানি করেই ভোট সংগ্রহ করা যাবে।'

সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের ৬০ শতাংশ তরুণ জনগোষ্ঠী এখন আর আগের মতো নিরব নয়। তাদের ভোটের শক্তি ও ভোট আন্দোলনের মধ্য দিয়েই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা বজায় থাকবে।'

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে