অন্যায্য যুদ্ধ বন্ধ করুন, বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক বাসদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মার্চ ২০২৬, ১১: ৪৯

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ। অবিলম্বে এই 'অন্যায্য যুদ্ধ' বন্ধের আহ্বান জানিয়ে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, এই আগ্রাসন বিশ্বশান্তির জন্য ভয়াবহ হুমকি।

শনিবার (২৮ ফেব্রুয়ারি ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূঁইয়া এই তীব্র প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, "মার্কিন সাম্রাজ্যবাদ ও তাদের দোসর ইসরায়েলি জায়নবাদ ইরানে যে সামরিক হামলা চালিয়েছে, তা আন্তর্জাতিক আইন, মানবতা ও ন্যায়বিচারের পরিপন্থী।"

হামলার ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শীর্ষ নেতৃবৃন্দের বাসভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও সামরিক স্থাপনায় বোমা বর্ষণ করছে, যা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এতে বিশ্ব আবারও মানব বিধ্বংসী যুদ্ধের মুখে পড়েছে।"

সারা বিশ্বের শান্তিপ্রিয় মানুষকে এই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে বিবৃতিতে ইরানের জনগণকে তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বাসদ নেতা। পাশাপাশি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই অন্যায্য আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সন্ধ্যায় শপথ নেবেন মির্জা ফখরুল

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মির্জা ফখরুলকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থলাভিষিক্ত হবেন তিনি।

৯ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানা, বললেন ‘অর্থহীন’

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। নির্বাচনটিকে ‘অর্থহীন’ ও ‘প্রহসন’ বলে মন্তব্য করেন রুমিন।

৯ ঘণ্টা আগে

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি এককভাবে অংশ নেবে: রিজভী

বৈঠক শেষে ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

১৯ ঘণ্টা আগে

নতুন রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লাল গোলাপ শুভেচ্ছা

জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তার পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং একটি লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান।

২১ ঘণ্টা আগে