প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির পক্ষ থেকে এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং 'নতুন দস্যুবৃত্তি' হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
রোববার (১ মার্চ) ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নুর আহমদ বকুল এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, "গত দু’দিন ধরে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে মিথ্যা বয়ান তৈরী করে মার্কিন সাম্রাজ্যবাদ ও ইসরায়েল ইরানের ওপর অন্যায় হামলা চালিয়ে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে।"
মার্কিন সাম্রাজ্যবাদের তেল সম্পদ নিয়ন্ত্রণ ও সামরিক আধিপত্যের নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করছে বলে উদ্বেগ প্রকাশ করেন পার্টির নেতারা। একই সাথে, মার্কিন ঘাঁটির জায়গা দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর 'স্বার্থপর ও সুবিধাবাদী আচরণ' গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
সাম্রাজ্যবাদী যুদ্ধবাদী নীতির বিরুদ্ধে সারা বিশ্বের জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ওয়ার্কার্স পার্টি অনতিবিলম্বে ইরানের ওপর এই হামলা বন্ধের দাবি জানায়।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে মির্জা ফখরুলকে শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এর মধ্য দিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্থলাভিষিক্ত হবেন তিনি।
৮ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি। নির্বাচনটিকে ‘অর্থহীন’ ও ‘প্রহসন’ বলে মন্তব্য করেন রুমিন।
৯ ঘণ্টা আগে
বৈঠক শেষে ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
১৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী তার পাশে বসে থাকা নতুন রাষ্ট্রপতির সঙ্গে করমর্দন করেন এবং একটি লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান।
২০ ঘণ্টা আগে