বিএনপি পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও দলের মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তৃণমূলের প্রতিটি নেতাকর্মী আগামী নির্বাচনে নির্ণায়ক ভূমিকা পালন করবেন। জনগণ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে বিএনপি প্রস্তুত।

রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটে অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে উপজেলা ও পৌর বিএনপির যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মোনাজাত করা হয়।

সভায় আসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্সের নির্বাচনী কর্মসূচি চূড়ান্তকরণ ও তৃণমূল পর্যায়ের সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।

বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ইউনিয়নভিত্তিক কর্মীসভাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে আয়োজন করা হবে। তৃণমূলের মতামত শুনে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। দমন পীড়ন বা বাধা দিয়ে এই গণতান্ত্রিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না

উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং উপজেলা ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, সদস্য ও ইউনিয়ন এবং পৌর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বলেন, রথযাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে শেষ পর্যায়ে প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব। তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

১ দিন আগে

সাদিক কায়েম জামায়াতে যোগ দিয়ে ভিপি পদে থাকার নৈতিকতা হারিয়েছে: রাশেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম সম্প্রতি ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার ‘নৈতিকতা হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।

২ দিন আগে

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে রদবদল

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের

২ দিন আগে

সরকারকে প্রমাণ দিতে হবে, তারা জুলাইয়ের চেতনা ধারণ করে: নাহিদ

নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত

২ দিন আগে