ঢাবি প্রতিনিধি

বিকেল ৪টায় শেষ হয়েছে ভোট গ্রহণ। এরপর পেরিয়ে গেছে পাঁচ ঘণ্টা। কিন্তু ডাকসু নির্বাচনে ফলাফলের কোনো আভাস এখনো পাওয়া যায়নি। কেন্দ্রে কেন্দ্রে এখনো চলছে ভোট গণনা। ফল ঘোষণা করতে আরও কত সময় লাগতে পারে, সে বিষয়ে তথ্য মেলেনি দায়িত্বশীল কারও কাছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোট গ্রহণের সময় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। ওই সময় পর্যন্ত যারা ভোটের লাইনে ছিলেন, তারা আরও কিছু সময় পর পর্যন্ত ভোট দিতে পেরেছেন। সে হিসাবেও বিকেল সাড়ে ৪টার আগেই শেষ হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া।
বিভিন্ন কেন্দ্র ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু কেন্দ্রে ভোট গণনার যন্ত্র কাজ করতে সময় নিয়েছে। ফলে ভোট গণনা শুরু করতেই দেরি হয়েছে।
এদিকে ডাকসু নির্বাচনের স্বচ্ছতা ধরে রাখতে ভোট গণনা এলইডি স্ক্রিনে সরাসরি প্রচারের ঘোষণা দিয়েছিল নির্বাচন কমিশন। তবে ভোট গণনা শুরু হলেও বেশ কিছু এলইডি স্ক্রিন কাজ করেনি। সেগুলো বন্ধ হয়ে ছিল। ভোট গণনা শুরুর অনেকক্ষণ পর সেগুলো কাজ করতে শুরু করে।
এখনো কিছু এলইডি স্ক্রিনের ডিসপ্লেতে যা দেখা যাচ্ছে তা একেবারেই স্পষ্ট নয় বলে অভিযোগ এসেছে ভোটার, প্রার্থী ও গণমাধ্যম কর্মীদের কাছ থেকে।
এদিকে বহুল প্রতীক্ষিত এ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার পর পাঁচ ঘণ্টাতেও ফলাফল না আসায় নানা ধরনের প্রশ্ন উঠেছে। শিক্ষার্থী-ভোটারদের মধ্যে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এরই মধ্যে ছাত্রদল ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) পক্ষ থেকে ভোট গণনায় কারচুপির শঙ্কার কথা স্পষ্ট ভাষায় জানানো হয়েছে।
ছাত্রদল ও বাগছাস বলছে, ভোট গণনার শুরু থেকেই মেশিন নষ্ট, এলইডি স্ক্রিন বিকলসহ যেসব ত্রুটির কথা উঠে এসেছে সেগুলো সন্দেজনক। এর মাধ্যমে ভোট গণনায় কারচুপি করা হতে পারে।
তবে ভোটের সময়ের নানা অনিয়মের পর এবার ভোট গণনাতেও কোনো ধরনের কারচুপি করা হলে তা শিক্ষার্থীদের নিয়ে প্রতিরোধ করা হবে বলে হুঁশিয়ারি এসেছে দুটি দলের পক্ষ থেকেই।
বিভিন্ন ভোটকেন্দ্রে অবস্থানরত গণমাধ্যম কর্মীরা বলছেন, রিটার্নিং কর্মকর্তারা তাদের জানিয়েছেন, ভোটের ফল ঘোষণার সুনির্দিষ্ট সময় বলা সম্ভব না। তবে অন্তত আরও এক থেকে দেড় ঘণ্টার আগে এ নির্বাচনের ফল মিলবে না, সে বিষয়ে সন্দেহ নেই কারও।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে